অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ, বরখাস্ত হলেন পরিচালক অরিন্দম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ, বরখাস্ত হলেন পরিচালক অরিন্দম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
আরজি করের ঘটনা নিয়ে ভারতের কলকাতায় আন্দোলন চলছেই। এর মাঝেই ফাঁস হলো নতুন খবর। এবার সামনে এলো টলিউডের জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। এবার ডিরেক্টর্স গিল্ড থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। ইতোমধ্যেই তাকে নোটিস পাঠিয়েছে ডিরেক্টর্স গিল্ড। পরিচালক সংগঠনের চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে করা কিছু অভিযোগের কারণে আমাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে, যা গভীর উদ্বেগের বিষয় এবং সমগ্র সংস্থার জন্য ক্ষতিকর। তাই ডিরেক্টর্স গিল্ড আপনাকে অনির্দিষ্টকালের জন্য সদস্যপদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে যতদিন পর্যন্ত না এই অভিযোগগুলো প্রমাণ হবে, ততদিনের জন্য তার সদস্য পদ বাতিল থাকবে। এই প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, আমাকে বলা

হয়েছে শট বোঝাতে গিয়ে আমি মিসহ্যান্ডেল করেছি। ফ্লোরে সকলে ছিল। সাহেব চট্টোপাধ্যায়ও ছিল। স্টিল ফটোগ্রাফার থেকে শুরু করে আরও অনেকে। মহিলা কমিশনের কাছে সবটা জানিয়েছি। গিল্ড আমার কাছে কিচ্ছু জানতে চায়নি। পরিচালক সুদেষ্ণা রায়ের কথায়, তিনি নিশ্চয়ই ক্ষমা চেয়েছেন। কিন্তু, যার সঙ্গে ঘটেছে সে কী ক্ষমা করেছেন? নো মিনস নো। সে যখন না বলেছে তখন তো সেটা শোনা উচিত ছিল। মহিলা কমিশন থেকে আমরা বেশকিছু তথ্যও পেয়েছি। মেয়েটি বিষয়টি দেখেছেন। মেয়েটি যদি ক্ষমা করে দেয়, তাহলে নিশ্চয়ই ভেবে দেখব। একটা মেয়ে যখন কোনো অভিযোগ আনে তখন তার ভিতরে কী চলতে থাকে ভাবতে হবে। মেয়েটির থেকে কী অনুমতি নিয়েছিলেন? পরিচালক বলে যা

ইচ্ছে সেটাই করতে পারি না। আমিও অনেক বছর পরিচালনা করছি। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ