দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
বাংলাদেশের অর্থনীতির আকাশে এখন কালো মেঘের ঘনঘটা। গত ১৮ মাসে দেশের ঋণের বোঝা যে হারে বেড়েছে, তার বিপরীতে দৃশ্যমান উন্নয়ন নিয়ে উঠেছে বড় প্রশ্ন। শেখ হাসিনা সরকারের পতনের সময় যেখানে মোট ঋণের পরিমাণ ছিল ১৯.২৩ লক্ষ কোটি টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২১.৪৯ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ, মাত্র দেড় বছরের ব্যবধানে দেশ ২.২৬ লক্ষ কোটি টাকার নতুন ঋণের জালে জড়িয়েছে। ঋণ বাড়লেও উন্নয়ন কোথায়? বিগত সরকারের আমলে নেওয়া ঋণের বিপরীতে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো দৃশ্যমান ছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বিশাল অংকের ঋণের টাকা কোথায় ব্যয় হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষ

ও অর্থনীতিবিদদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। গত ১৮ মাসে নতুন কোনো বড় অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র বা শিল্পকারখানা গড়ে উঠতে দেখা যায়নি। বিনিয়োগকারীদের মতে, উন্নয়নের চাকা কার্যত স্থবির হয়ে আছে, অথচ ঋণের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। রিজার্ভ নিয়ে ধূম্রজাল ক্ষমতা গ্রহণের আগে ও পরে বারবার অভিযোগ করা হয়েছিল যে, বিগত সরকারের আমলে প্রতি বছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। যদি পাচার বন্ধ হয়ে থাকে, তবে গাণিতিক হিসেবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০.৫ বিলিয়ন ডলার (বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী) রিজার্ভ বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ১৩ বিলিয়ন ডলারের আশেপাশে (নেট রিজার্ভ)।

এই বিশাল অংকের ডলার কোথায় গেল? সমালোচকদের দাবি, যদি পাচার বন্ধই হয়ে থাকে, তবে রিজার্ভ কমার এই হার কি সুপরিকল্পিত কোনো অর্থনৈতিক অব্যবস্থাপনা নাকি গোপন পাচারের ফল? ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের মাথায় ঋণের যে বোঝা চেপেছে, তা পরিশোধে আগামী কয়েক প্রজন্মকে ত্যাগ স্বীকার করতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যে হারে রিজার্ভ কমছে এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ বাড়ছে, তাতে রাষ্ট্রকোষ দ্রুতই শূন্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। কোনো উৎপাদনশীল খাতে বিনিয়োগ না করে শুধু প্রশাসনিক ও আনুষঙ্গিক ব্যয়ে ঋণের টাকা খরচ করায় দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে। জুলাই ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের

স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু বর্তমান চিত্র বলছে ভিন্ন কথা। জনগণের দাবি, এই ২.২৬ লক্ষ কোটি টাকা কোন খাতে খরচ হলো এবং রিজার্ভের ঘাটতি কেন দেখা দিল, তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অন্যথায়, ঋণের এই পাহাড় বাংলাদেশকে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পঙ্গুত্বের দিকে ঠেলে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার