২ দশমিক ২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন: বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

২ দশমিক ২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন: বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন, তখন বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল ১৯ দশমিক ২৩ লক্ষ কোটি টাকা। মাত্র আঠারো মাসে ইউনূস সেই ঋণ বাড়িয়ে দাঁড় করিয়েছেন ২১ দশমিক ৪৯ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ নতুন ঋণ নেওয়া হয়েছে ২ দশমিক ২৬ লক্ষ কোটি টাকা। এই বিশাল অংকের টাকা নিয়ে কী করা হলো? কোনো মেগা প্রজেক্ট হয়নি। কোনো সেতু বা সড়ক তৈরি হয়নি। কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি। তাহলে এই দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা গেল কোথায়? ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর একটা প্রচারণা চালানো হয়েছিল যে শেখ হাসিনার আমলে নাকি প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে।

এই হিসাবটা যদি সত্যি হতো, তাহলে ইউনূসের আমলে যখন কোনো পাচার হচ্ছে না, তখন ফরেন রিজার্ভ তো লাফিয়ে লাফিয়ে বাড়ার কথা। শেখ হাসিনা রেখে গিয়েছিলেন ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার রিজার্ভ। আঠারো মাসে যদি পনেরো বিলিয়ন ডলার পাচার না হয়ে দেশেই থাকে, তাহলে রিজার্ভ দাঁড়ানোর কথা ছিল কমপক্ষে বিয়াল্লিশ বিলিয়ন ডলারের কাছাকাছি। কিন্তু বাস্তবে এখন রিজার্ভ আছে মাত্র ঊনত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার। তেরো বিলিয়ন ডলার কোথায় গেল? এই বিশাল অঙ্কের ডলার কি বাতাসে মিলিয়ে গেল নাকি সুপরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হয়েছে? যে সরকার আগের সরকারকে পাচারকারী বলে গালাগাল করত, সেই সরকারের আমলেই রিজার্ভ কমে গেল প্রায় নয় বিলিয়ন ডলার। এর চেয়ে

বড় পাচার আর কী হতে পারে? সবচেয়ে হাস্যকর বিষয় হলো, এই বিশাল পরিমাণ নতুন ঋণ নিয়ে কোনো কাজই হয়নি। শেখ হাসিনার আমলে ঋণ নিয়ে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে। ইউনূসের আমলে কী হয়েছে? শুধু ঋণের বোঝা বেড়েছে, আর রিজার্ভ কমেছে। এটাকে কী বলা যায়? দুর্নীতি, লুটপাট, নাকি সুপরিকল্পিত অর্থনৈতিক সন্ত্রাস? ২০২৪ সালের জুলাই মাসে রাস্তায় রক্তের বন্যা বইয়ে দিয়ে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হলো। বিদেশি টাকা, ইসলামি জঙ্গিদের সহায়তা আর সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় একটা অবৈধ সরকার ক্ষমতায় বসল। সেই সরকার দেশের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু বাস্তবে যা করেছে তা হলো দেশের অর্থনীতির মেরুদণ্ড

ভেঙে দেওয়া। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে আগামী দশ বছরে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। যে সরকার আসবে তারা পাবে একটা নিঃস্ব রাষ্ট্রকোষ, বিশাল ঋণের বোঝা আর শূন্য রিজার্ভ। এই অবস্থা থেকে বের হতে কত বছর লাগবে, কত প্রজন্মের ত্যাগ স্বীকার করতে হবে, তার কোনো হিসাব নেই। ইউনূস আর তার দলবল এখন চলে যাচ্ছেন। কিন্তু রেখে যাচ্ছেন একটা ধ্বংসস্তূপ। যাদের হাতে এই লুটপাট হয়েছে, তাদের প্রত্যেকের কাছ থেকে এই টাকার হিসাব আদায় করতে হবে। প্রতিটা পয়সার খোঁজ নিতে হবে। নইলে এই দেশ কখনো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার