গণমাধ্যমে অস্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ: চার সাংবাদিকের বিরুদ্ধে ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

গণমাধ্যমে অস্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ: চার সাংবাদিকের বিরুদ্ধে ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
দেশের গণমাধ্যমগুলোতে গত দেড় বছর ধরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, সংঘবদ্ধভাবে ‘মব’ তৈরি এবং কর্মী নিয়োগ-ছাঁটাই প্রক্রিয়া নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে চার সাংবাদিকের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা বলছেন, এই চারজন একটি সংঘবদ্ধ চক্র বা ‘সিন্ডিকেট’ হিসেবে কাজ করে গণমাধ্যমের অভ্যন্তরীণ সিদ্ধান্তগুলোতে প্রভাব বিস্তার করেছেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে দাবি করলেও, তাঁদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে। গণমাধ্যমকর্মীদের একাংশের দাবি, গত দেড় বছরে বিভিন্ন গণমাধ্যমে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ‘মব’ তৈরি হয়েছে, তার নেপথ্যে কলকাঠি নেড়েছেন এই চারজন। তাঁদের ইশারাতেই নির্ধারিত হতো—কোন গণমাধ্যমে কে কাজ করবেন আর কার চাকরি যাবে। অভিযুক্ত

এই চার সাংবাদিক ও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিচে তুলে ধরা হলো: ১. মাহমুদ রাকিব অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন মাহমুদ রাকিব। শত কোটি টাকার মালিক বনে যাওয়া এই সাংবাদিক আদতে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের মতাদর্শে বিশ্বাসী বলে প্রচার রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তাঁর রাজনৈতিক অবস্থানের ‘আসল চেহারা’ প্রকাশ পায় বলে দাবি করছেন অনেকে। ২. আজহার লিমন আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর বিট (পিএম বিট) কাভার করতেন আজহার লিমন। অভিযোগ আছে, পেশাগত দায়িত্ব পালনের আড়ালে তিনি সাবেক মন্ত্রী ও এমপিদের কাছ থেকে নানা অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। তবে সুবিধা নিলেও

তিনি পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে গণমাধ্যমপাড়ায় গুঞ্জন রয়েছে। ৩. মুজাহিদ শুভ স্বাস্থ্য বিটের এই রিপোর্টারকে অনেকেই স্বাস্থ্য খাতের ‘অঘোষিত মাফিয়া’ হিসেবে অভিহিত করেন। অভিযোগ রয়েছে, তিনি কট্টর শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও গত দেড় বছর ধরে স্বাস্থ্য খাতের সংবাদ ও প্রভাব বলয় নিয়ন্ত্রণ করে আসছেন। ৪. বেলায়েত হোসেন একই মতাদর্শের অনুসারী বেলায়েত হোসেনও এই সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে অভিযোগ উঠেছে। গত দেড় বছর ধরে গণমাধ্যম নিয়ন্ত্রণে তিনিও সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, এই চারজন গত দেড় বছর ধরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ধারণ করেও তৎকালীন ক্ষমতাসীনদের সঙ্গে সখ্য বজায় রেখে নিজেদের আখের গুছিয়েছেন। বর্তমানে তাঁরা নিজেদের ‘জুলাই বিপ্লবের যোদ্ধা’ হিসেবে

পরিচয় দিলেও, তাঁদের অতীত কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ সংবাদকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ