ফ্রাঙ্কেনস্টাইনের দানবের হাতেই পতন হবে’—মব ও ইউনূস সরকার নিয়ে গোলাম মাওলা রনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্রাঙ্কেনস্টাইনের দানবের হাতেই পতন হবে’—মব ও ইউনূস সরকার নিয়ে গোলাম মাওলা রনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে তৈরি হওয়া ‘মব কালচার’ বা গণরোষ শেষ পর্যন্ত তাদের নিজেদের পতন ডেকে আনবে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও আলোচক গোলাম মাওলা রনি। তিনি বর্তমান পরিস্থিতির সৃষ্ট এই গণরোষকে ‘ফ্রাঙ্কেনস্টাইনের দানব’-এর সাথে তুলনা করে বলেছেন, সরকারের উপদেষ্টারা ভবিষ্যতে আর জনরোষের ভয়ে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। সম্প্রতি একটি আলোচনা অনুষ্ঠানে গোলাম মাওলা রনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের জমানাতে যে ‘ব্যাড কালচার’গুলো বাংলাদেশে ছিল না, যেগুলো হয়েছে—এর প্রতিটি তাদের ভোগ করতে হবে। রাজনীতি কত প্রকার ও কী কী এবং মানুষের হিউম্যান সাইকোলজি কী, সেটা তারা এবার বুঝতে পারবেন।” বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে রনি

বলেন, “আমাদের সমাজে মব কালচার রক্তের সাথে মিশে আছে। রাস্তায় কেউ ‘ধর’ বলে চিৎকার করলে ৮০ বছরের বৃদ্ধও লাফ দিয়ে মারতে আসে। এমনকি সাপ মরে যাওয়ার পরেও মানুষ এক ঘণ্টা ধরে তাকে পিটায়। এই মানসিকতার কারণে যে কারো ক্ষমতা হারালে সে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।” গোলাম মাওলা রনি সরকারের উপদেষ্টাদের সতর্ক করে বলেন, তারা যদি এখন রাস্তায় নেমে ‘আমি ভালো কাজ করেছি’ ভেবে স্মার্টনেস দেখাতে যান, তবে পাবলিকের ধাওয়া খাবেন। তখন তাদের শুধুই দৌড়াতে হবে। তিনি বলেন, “রাস্তায় একজন উপদেষ্টা স্মার্ট ভাব নিলে জনগণ তাকে ধাওয়া দেবে। সরকারের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে যে তারা কোন মবের পাল্লায় পড়ল।” তিনি আরও

বলেন, “ড. ইউনূসের সরকারে যারা ছিলেন, তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন ছাড়া বাকিরা আর কখনোই ফ্রিলি ঘুরতে পারবেন না। তাই ওভারস্মার্ট না হয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকাই তাদের জন্য মঙ্গলজনক।” মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতিকে ইঙ্গিত করে রনি বলেন, “আপনারা ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি করেছেন। যে দানব আপনারা বানিয়েছেন, সেই দানবের হাতেই আপনাদের পতন হবে। এই দুনিয়ার ময়দানেই আপনাদের এর ফল ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ