ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট
আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন আটক
সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে।
সোমবার কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খন্ড, বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার বিকেল ৩টায় কোস্ট গার্ড বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত
এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত বনদস্যুর ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, সোমবার মধ্যরাত ১টায় মোংলা উপজেলার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত দস্যু ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।