হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

হরমুজ প্রণালি পার হতে জাহাজপ্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। হরমুজ প্রণালি ব্যবহার করা কিছু জাহাজ থেকে কর হিসেবে ২ মিলিয়ন ডলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৫৭ লাখ টাকা। নতুন এই কর ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাদ্দিন বোরুজার্দি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম আইআরআইবিকে নতুন ২৪ কোটি টাকা কর আরোপের এ তথ্য নিশ্চিত করেছেন বোরোজার্দি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এই সদস্যের মতে, জাহাজ থেকে প্রায় ২৪ কোটি টাকা ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তি ও কর্তৃত্বের

প্রতিফলন। এই পদক্ষেপ বহু বছর পর প্রণালিটিতে একটি নতুন ‘সার্বভৌম নিয়ন্ত্রণ ব্যবস্থা’ প্রতিষ্ঠা করবে। নতুন কর আরোপ নিয়ে বোরুজার্দি বলেন, ‘এখন যেহেতু যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থ খরচ হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের এটি করতে হবে এবং হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ট্রানজিট ফি নিতে হবে। প্রণালিটি দিয়ে যাতায়াতকারী কিছু জাহাজের কাছ থেকে ২ মিলিয়ন ডলার (২৪ কোটি টাকা) ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তি ও প্রভাবেরই প্রতিফলন।’ এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিটি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাবে। তিনি হুমকি দেন, প্রয়োজনে বড় বড় বিদ্যুৎকেন্দ্রও ধ্বংস করা হবে। ট্রাম্পের

জবাবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের জ্বালানি অবকাঠামোও ইরানের হাতের নাগালের মধ্যেই রয়েছে এবং এক দিনের মধ্যেই তা ধ্বংস করা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়