জনগণকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

জনগণকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সমাজ গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার (২২ মার্চ) মধুপুর উপজেলার টাঙ্গাইল জেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো তারেক রহমান-এর নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি এবং দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এছাড়া সরকার গঠনের এক মাসের মধ্যেই

বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি জানান, আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন অবহেলিত ছিল। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, জীর্ণ ব্রিজ সংস্কারসহ বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড় বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, খুশি মেহজাবীন চৌধুরী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার তেহরানে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’