ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ঈদের আনন্দঘন সময় পার করে আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। ঈদের তৃতীয় দিন থেকেই নদীপথে ঢাকায় ফেরার চাপ বাড়তে দেখা গেছে। সোমবার (২৩ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চে করে ঢাকায় ফিরতে থাকেন যাত্রীরা। এবার ছুটি তুলনামূলক দীর্ঘ হওয়ায় ফেরা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন কর্মজীবী মানুষরা। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরে সন্তুষ্ট তারা। জীবিকার প্রয়োজনে আবার রাজধানীতে ফিরলেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রা শেষ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই। অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। কেউ কেউ ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা

করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। ঈদের আগের ভিড় এড়াতে অনেকেই ইচ্ছাকৃতভাবে পরে যাত্রা করছেন বলে জানিয়েছেন। নদীপথে যাত্রী চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-মুখী ও গ্রামমুখী যাত্রীদের সমন্বয়ে সদরঘাট এলাকায় এখনো উৎসব-পরবর্তী ব্যস্ততা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ