যুদ্ধে তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে, সয়ে নিতে হবে: মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

যুদ্ধে তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে, সয়ে নিতে হবে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ইরানের সঙ্গে আমেরিকা–ইসরায়েলের যুদ্ধের কারণে সামনে কঠিন সময় আসছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। আমাদের তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এগুলোকে সয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্ত্রী এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইরান, আমেরিকা আর ইসরাইলে যুদ্ধের কারণে তেলের সাপ্লাই কম, হঠাৎ দেখা গেল ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্প ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ থাকলে দায়িত্বশীলদের জানাতে হবে। মব আমরা তৈরি করতে দিব

না মবকে কঠোর হস্তে দমন করব। সবাই সাবধান থাকবেন গায়ের জোরে আইনের বাইরে কেউ কোনো কাজ করার চেষ্টা করবেন না। ঠাকুরগাঁও পুলিশ সুপারকে ধন্যবাদ। কারণ তিনি তাৎক্ষণিকভাবে পেট্রোল পাম্পকাণ্ডে অপরাধীদের গ্রেপ্তার করেছেন।’ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সরকারের প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এই যে খালখনন কাজ, এ কাজ যেন সুন্দরভাবে হয়। মানুষ খুশি হয়। কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ যেন বলতে না পারে শুধু খালখনন কাজের উদ্বোধন হয়েছে, পরেবর্তীতে আর কোনো কাজ হয়নি। এমনটা যেন না হয়।’ মন্ত্রী আরও বলেন, ‘আমরা কাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে একইসাথে সৎ থেকে বেহেশতে যাব।

আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে আমাদের যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, খালখনন একইসঙ্গে কৃষিকার্ডও দেওয়া হবে। কারণ কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে।’ কৃষি, কৃষকের উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মাছ চাষ ও হাসঁপালনের উদ্দেশ্যে সরকারের খালখনন কাজে যেন অনিয়ম না হয় সেজন্য সরকারি কর্মকর্তাদের সজাগ থাকতে বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন। এসময় সরকারি কর্মকর্তা

ও রাজনীতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড় বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, খুশি মেহজাবীন চৌধুরী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার তেহরানে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’