ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
দেড়যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ
দেড়যুগেরও বেশি সময় পর এ বছর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এরইমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি ঝালাই করেছেন সেনা-নৌ-বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থল ও আকাশে নানা কৌশলগত প্রদর্শনীতে ফুটে উঠবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।
২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রত্যয়ী শপথে দেশের সার্বভৌমত্বের প্রহরীরা। প্যারেডে এবার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।
প্যারেডে অংশ নেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্যারেড কমান্ডার ঘোড়ায় চড়ে প্যারেডে প্রবেশ করলে শুরু হবে কুচকাওয়াজের মূল পর্ব।
এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছে সাজোয়া
কন্টিনজেন্ট, আর্টিলারি কন্টিনজেন্ট, সিগনালস কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, এয়ার ডিফেন্স কন্টিনজেন্ট, সার্ভিসেস কন্টিনজেন্ট, প্যারা কমান্ডো কন্টিনজেন্ট, নৌবাহিনী কন্টিনজেন্ট, মডার্নাইজড ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। আকাশ থেকে বাংলাদেশের পতাকা নিয়ে অবতরণ করবেন প্যারাট্রুপাররা। পাশাপাশি থাকবে বিমানবাহিনীর নানা প্রদর্শনী। স্থল ও আকাশ প্রতিরক্ষার নানা প্রদর্শনীর পর মিগ-টোয়েন্টি-নাইন রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করবে।