নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬

আরও খবর

মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল

হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি

ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ |
ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যাত্রীবাহী লঞ্চে যাত্রীদের উঠার জন্য কোন নৌযান ও জেটি না থাকায় বারবার লঞ্চ চাপায় যাত্রী হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া ছোট নৌকায় করে লঞ্চে উঠার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও নৌপুলিশ ও কোস্ট গার্ড ওই দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সরেজমিনে ঢাকা নদী বন্দর ঘুরে এসব তথ্য জানা গেছে। বিআইডব্লিউটিএর সংশ্লিষ্টদের দাবি, ছোট ট্রলার দিয়ে লঞ্চে যাত্রী উঠার নিষেধাজ্ঞা থাকলেও নৌ পুলিশ ও কোস্ট গার্ড যথাযথ দায়িত্ব পালন না করায় বারবার লঞ্চ চাপায় প্রাণহানি ঘটছে। একাধিক যাত্রী বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী লঞ্চে ভ্রমণ করে থাকে। বিপুল সংখ্যক যাত্রীর লঞ্চে উঠার জন্য কোন

সুবন্দোবস্ত (জেটি ও ছোট লঞ্চ) রাখা হয়নি। তাই সহজে তারা লঞ্চে ওঠার জন্য ঝুঁকি নিয়ে ট্রলার ব্যবহার করছে। এভাবে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে হতাহত ও নিখোঁজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১০ বছরে অন্তত হাজারোও যাত্রী দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বা নিখোঁজ হয়েছে। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার দুইজনের মৃত্যু ও অন্তত ৩ জন নিখোঁজের পর থেকে অবৈধ ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তাই অবিলম্বে কেরানীগঞ্জ থেকে সদর ঘাটে লঞ্চে যাত্রী পরিবহনের জন্য সরাসরি বিআইডব্লিউটিএ'কে জেটি স্থাপন ও ছোট লঞ্চের দাবি জানান যাত্রীরা। এদিকে লঞ্চ দুর্ঘটনার পরপরই বারবার নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটি গঠন

করে, তবে তাদের তদন্ত প্রতিবেদন কিংবা সুপারিশ আলোর মুখ দেখেনা। ‌নেওয়া হয় না কোন ব্যবস্থাও। বুধবারের দূর্ঘটনায় বিআইডব্লিউটিএ গঠিত তদন্ত কমিটির একাধিক সদস্য ও সদরঘাট নৌথানার ওসি সোহাগ রানাসহ কোন কর্মকর্তা এসব বিষয়ে মন্তব্য দিতে রাজি হননি। আশরাফুল ইসলাম ও হাবিবুর রহমানসহ একাধিক যাত্রী জানান, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর, তেলঘাট, শুভাঢ্যা, জিনজিরা সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীদের একটি বড় অংশ দক্ষিণ অঞ্চলসহ বিভিন্ন রুটের লঞ্চে যাতায়াত করে। লঞ্চে উঠার জন্য শুধুমাত্র সদরঘাট দিয়ে টার্মিনাল থাকায় এসব যাত্রীদেরকে বাবুবাজার ব্রিজ হয়ে ঘুরা পথে লঞ্চে উঠতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে বিএডব্লিউটিএর কাছে সদরঘাট থেকে আগানগর, তেলঘাট পারাপারের জন্য বিআইডব্লিউটিএর

যাত্রীবাহী লঞ্চ সেবা মাঝখানে কিছুদিন চালু রাখার পর কয়েক বছর আগে তা বন্ধ হয়ে গেছে। ফলে লাখ লাখ যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা ও ট্রলার দিয়ে লঞ্চে উঠছে। আওলাদ শিপিং লাইন্সের পরিচালক যুবরাজ হোসাইন বলেন, কিছু অসাধু ট্রলার ব্যবসায়ী আইনি নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রীদের লঞ্চে ওঠানামা করাচ্ছে। যাত্রীরাও সহজে লঞ্চে উঠার জন্য ঝুঁকি নিয়ে ট্রলার ব্যবহার করছে। এই অবৈধ কার্যক্রমের কারণেই সাধারণ যাত্রীরা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত এসব অনিয়ন্ত্রিত ট্রলারের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান তিনি। এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌনিট্রা) মোবারক হোসেন বলেন, ট্রলার

ব্যবহার করে জাহাজে যাত্রী ওঠানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এরপরও কিছু অসাধু ট্রলার ব্যবসায়ী নিয়ম অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রীদের লঞ্চে তুলে দিচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং আইনবিরোধী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন