জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
অভিনয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করলেও, স্পষ্টভাষী ইমেজের কারণে নানা চ্যালেঞ্জের কথাও খোলামেলা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজ পাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সংগ্রাম—সবকিছু নিয়েই তিনি কথা বলেছেন নিজের মতো করে। অন্যদিকে, ঈদে মুক্তি পেয়েছে বাঁধনের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়া ষষ্ঠদিন ওটিটিতে আসবে ‘চক্র-২’ ওয়েব সিরিজ। ঈদ আয়োজন তারকা আড্ডায় এসে জানালেন এ দুটোতে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা ছিল তার। বিশেষ করে মেয়ের পছন্দের কারণেই বনলতা এক্সপ্রেস পরিচালক তানিম নূরের সঙ্গে কাজ করা। চক্র-২’টিমটাও বেশ গোছানে বলে জানালেন তিনি। কথা বললেন ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও। ‘আমার যে ইমেজটা তৈরি হয়েছে, স্পষ্টভাষী, সরাসরি কথা বলি—এটার কারণে আসলে অনেক সময় কাজ পাওয়ায় সমস্যা হয়।

আমাকে তখনই নেওয়া হয় যখন একান্ত প্রয়োজন হয়। খুব ভালো লাগা থেকে বা ‌‘ওকেই নিতে হবে’, এই জায়গা থেকে খুব বেশি সুযোগ আসে না। বরং অনেক জায়গা থেকেই বাদ দেওয়া হয়। অনেকে ভাবে আমি অনেক ঠোঁটকাটা, অনেক ঝামেলা করি’’—বললেন বাঁধন। ‘আসলে আমি খুবই ডিসিপ্লিনড। আমি সময় মতো সেটে যাই, আর গিয়ে দেখি অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না—তখন হয়তো বলি। সেটাই অনেকে ভালোভাবে নেয় না। আমাদের এখানে একটা ধারণা আছে—নায়িকা মানে হবে চুপচাপ, সুন্দর, শান্তশিষ্ট, ভদ্র। কিন্তু আমি পুরো উল্টো। তাই অনেকেই আগে থেকেই ভয় পায়, ভাবতে থাকে আমি গিয়ে জ্বালাবো।’ তবে নিজের পেশাদারিত্ব নিয়ে আত্মবিশ্বাসী বাঁধন বলেন, ‘যারা আমার সঙ্গে কাজ

করেছে, তারা অবশ্যই আবার কাজ করতে চাইবে। বিশেষ করে যারা প্রফেশনাল, তারা জানে আমি কেমন। দূর থেকে অনেকেই ভুল ধারণা করে, কিন্তু কাছ থেকে কাজ করলে সেটা বদলে যায়।’ একসময় কাজ না পাওয়ার কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ‘জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমার কোনো কাজ ছিল না। মানে আমি কাজ করিনি না; আমি কাজ পাইনি। এই সময়টা আমার জন্য খুব স্ট্রেসফুল ছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। এমনকি ওজনও বেড়ে গিয়েছিল প্রায় ২০ কেজি—আমি ৭৮ কেজি হয়ে গিয়েছিলাম, এখন ৫৮।’ এই পরিবর্তনের পেছনে কাজ করেছে আত্মপ্রেরণা, ‘একটা সেলফ মোটিভেশন তো ছিলই, আরেকটা বড় মোটিভেশন এসেছে রুবায়েত হোসেন–এর একটা সিনেমা থেকে। উনি

ফোন করে বললেন, একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও? আমি তো সঙ্গে সঙ্গে রাজি। কিন্তু তখন আমি বেশ মোটা, কীভাবে করব ভাবছিলাম। উনি বললেন ক্যারেক্টারটা একটু চাবি হলেও, কিছুটা ওজন কমাতে পারলে ভালো হয়। তখন থেকেই শুরু করলাম, এরপর একের পর এক কাজ করছি, আলহামদুলিল্লাহ গত এক বছরে বেশ ভালো কিছু কাজ হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়