ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
দেশে সড়ক দুর্ঘটনা এখনো একটি বড় উদ্বেগের বিষয়, যা ঈদের সময় আরও প্রকট আকার ধারণ করে। এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে দেশে মোট ২ হাজার ১২১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যেখানে দৈনিক গড় মৃত্যু প্রায় ৬ জন। তবে ঈদুল আজহা-র আগে-পরে ছয় দিনে এই সংখ্যা বেড়ে গড়ে ১১ জনে দাঁড়ায়, এবং ওই সময়েই নিহত হন ৭০ জন। পুলিশ সদর দপ্তরের ‘রিচার্জ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন’ বিভাগের উদ্যোগে পরিচালিত এই গবেষণাটি বাস্তবায়ন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ। এতে বলা হয়েছে, উৎসবের সময় সড়কে অতিরিক্ত চাপ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। ঈদুল ফিতর-এর তুলনায় ঈদুল আজহা-য় দুর্ঘটনার হার

বেশি দেখা যায়। গবেষণায় সড়ক দুর্ঘটনার প্রধান পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪২ শতাংশ দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে। এছাড়া ২৯ শতাংশ দুর্ঘটনা ঘটে সড়কের নাজুক অবস্থার জন্য, ১৯ শতাংশ জেব্রা ক্রসিং না থাকায়, ৫ শতাংশ যান্ত্রিক ত্রুটিতে এবং ৩ শতাংশ চালকের নেশাগ্রস্ত অবস্থার কারণে। বাকি ২ শতাংশ দুর্ঘটনা ঘটে বিভ্রান্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২৮ শতাংশ ক্ষেত্রে পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া এক গাড়ির পেছনে আরেক গাড়ির ধাক্কা ২৪ শতাংশ, মুখোমুখি সংঘর্ষ ১৭ শতাংশ এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে ১২ শতাংশ দুর্ঘটনা ঘটে। গবেষণায় দুর্ঘটনায় আহতদের মানসিক অবস্থার দিকটিও

তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আহতদের মধ্যে ২১ শতাংশ আতঙ্কে, ১৯ শতাংশ ট্রমায় এবং ১৭ শতাংশ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। পাশাপাশি অনেকেই হতাশা ও অন্যান্য মানসিক সমস্যায় ভোগেন, যা তাদের স্বাভাবিক জীবনে বড় প্রভাব ফেলে। দুর্ঘটনার শিকারদের মধ্যে পুরুষের হার সবচেয়ে বেশি (৫৯ শতাংশ), পাশাপাশি নারী ও শিশুরাও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত। অধিকাংশ ক্ষেত্রে নিম্নআয়ের মানুষ এবং কম শিক্ষিত ব্যক্তিরাই বেশি দুর্ঘটনার শিকার হন। গবেষণায় সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ঈদের সময় সড়ক ব্যবস্থাপনায় বাড়তি নজরদারি প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন