সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
সুনামগঞ্জের হাওরে ধানকাটার শুরুতেই বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় জামালগঞ্জের পাগনার হাএর ও ধর্মপাশা উপজেলায় টগার হাওরে ধান কাটার সময় দুই কৃষক ঘটনাস্থলেই মারা গেছেন। এদিকে তাহিরপুরে হাসের খামারে কাজ করার সময় একজন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (দুপুর সাড়ে ১২টার দিকে) হাওরে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আলাদা স্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে হাওরে ধানকাটা শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ থেকে। জলাবদ্ধতার কারণে কম্বাইন হার্ভেস্টরে ধান কাটা যাচ্ছেনা। তাই শ্রমিকই ভরসা। কিন্তু বজ্রপাতের কারণসহ নানা কারণে এখন শ্রমিকরাও ধান কাটতে চাননা। তারপরও স্থানীয় শ্রমিক ও কৃষকরা হাওরে

গিয়ে পাকা ধান কাটতে শুরু করেছেন। শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামের বাসিন্দা কৃষক নুরুজ্জামান বজ্রপাতে মারা যান। পাগনার হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে তিনি ও তার চাচাতো ভাই তোফাজ্জল গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জলকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। একই সময়ে ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক হাবিবুর রহমান নিহত হয়েছেন। তিনি পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা। তিনিও হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন। এদিকে তাহিরপুর উপজেলায় হাওরের একটি হাসের খামারে কাজ করার সময় বজ্রপাতে আবুল কালাম ওরফে কালা

মিয়া (২৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের নূর মোহাম্মদ (২৪)। জামলাবাজ গ্রামের একটি খামারে কাজ করছিলেন তারা। হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। আহত নূর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ওমর ফারুক বলেন, হাওরে শনিবার পর্যন্ত ৫ হাজার ৫৫১ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ধান কাটার উপযুক্ত হলেও হার্ভেস্টর পানির কারণে জমিতে

নামছেনা। তাই শ্রমিকই ভরসা। স্থানীয় শ্রমিকের পাশাপাশি বাইরের জেলার শ্রমিক নিযে আসতেও চিঠি পাঠানো হয়েছে। তবে বজ্রপাত ও ঝড় বৃষ্টির ভয়ে অনেকে ধান কাটতে হাওরে নামতে চায়না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!