রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াতে ইসলামী— এমন দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুরো প্রশাসন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মীরা যেরকম পরিচালিত করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেভাবে পরিচালিত হচ্ছে। মঙ্গলবার ঢাকা কলেজ ছাত্রদল আয়োজিত ‘ছাত্র জনতার জাগরণের জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রক্টর রয়েছেন তারা সরাসরি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর যারা অতীতে কর্মী ছিলেন, এখনো পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে। তিনি বলেন, এমনও কথিত রয়েছে

যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাবির মাননীয় ‍উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন। শিবিরের অনুমতি ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। নাছির আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তড়িঘড়ি করে, শিক্ষার্থীদের কোনো মতামত না নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু নির্বাচন) যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়ে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে আরও স্বাধীনচেতা হওয়া উচিত এবং শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। ছাত্রদল সাধারণ সম্পাদকের এই মন্তব্যের পর রাবি প্রশাসন বা ছাত্রশিবিরের

পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম