মরিশাসের হাতে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ তুলে দিচ্ছে যুক্তরাজ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

মরিশাসের হাতে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ তুলে দিচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
অর্ধ শতাব্দীরও বেশি সময় পর ভারত মহাসাগরের বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের হাতে তুলে দিতে চলেছে যুক্তরাজ্য। কয়েকবছরের আলোচনার পর একটি চুক্তির আওতায় এক ঐতিহাসিক পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাজ্য দ্বীপপুঞ্জটি মরিশাসের কাছে হস্তান্তর করবে। বিবিসি জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হওয়া বাকি। তবে দুই পক্ষই যত দ্রুত সম্ভব চুক্তি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মরিশাসের প্রধানমন্ত্রী এক যৌথ ঘোষণায় বলেছেন, কয়েক দশক ধরে চলে আসা বিরোধের অবসান হতে চলেছে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। এই দ্বীপপুঞ্জে আছে দিয়েগো গার্সিয়ার গ্রীষ্মমন্ডলীয় প্রবালপ্রাচীর। এটি যুক্তরাষ্ট্র সরকার তার নৌবাহিনীর জাহাজ এবং দূরপাল্লার বোমারু বিমানের সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করে। তবে মরিশাসকে চাগোস

ফিরিয়ে দেওয়া হলেও এর অন্তর্ভুক্ত ছোট ও প্রবালসমৃদ্ধ দিয়েগো গার্সিয়াতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটি থেকে যাবে। এই ঘাঁটি সেখানে রেখে দেওয়ার শর্তেই মরিশাসের চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার চুক্তিটি সামনে এগুতে পেরেছে; বিশেষ করে, অঞ্চলটিতে পশ্চিমা দেশগুলো এবং ভারত ও চীনের মধ্যকার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকার এই সময়ে। ১৯৬৮ সাল থেকে যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে নিয়ে নেয় এবং এখানে বসবাসরত ১ হাজার অধিবাসীকে জোর করে উচ্ছেদ করে। এ ঘটনার জন্য যুক্তরাজ্য পরে ক্ষমাও চেয়েছে। মরিশাস সরকারের অভিযোগ ছিল, যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার বিনিময়ে তাদেরকে বেআইনিভাবে চাগোস দ্বীপপুঞ্জ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। ওই সময় ব্রিটিশ সরকার গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি

চুক্তিও করে ফেলেছিল। যার আওতায় দিয়াগো গার্সিয়া যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করতে দেওয়ার বিষয়ে দু’পক্ষ একমত হয়েছিল। তবে পরে দ্বীপপুঞ্জটি আর কৌশলগত উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় না হওয়ায় যুক্তরাজ্য এটি মরিশাসের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যদিও অতিসম্প্রতি যুক্তরাজ্য জোর দিয়েই বলে এসেছে এই দ্বীপপুঞ্জের ওপর মরিশসের কোনো বৈধ দাবি নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া