ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৬

ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ |
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইস্পাত খাতে ভ্যাট বৃদ্ধির প্রস্তাবের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বাজেট ঘোষণার পর থেকেই দেশে ধাপে ধাপে বাড়ছে রডের দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক সপ্তাহে টনপ্রতি রডের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, উৎপাদন ব্যয়ের চাপ পুরোপুরি সমন্বয় হলে সামনে দাম আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, নির্মাণ খাতে চাহিদা পুনরুদ্ধার হলে উৎপাদন ব্যয়ের জমে থাকা চাপ দ্রুত বাজারে প্রতিফলিত হতে পারে। সেক্ষেত্রে রডের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে, যা আবাসন ও অবকাঠামো খাতের ব্যয় বাড়িয়ে দিতে পারে। ঢাকা ও চট্টগ্রামের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫ গ্রেডের এমএস রডের মিলগেট মূল্য টনপ্রতি ৯০

হাজার থেকে ৯২ হাজার টাকা থেকে বেড়ে ৯২ হাজার থেকে ৯৪ হাজার টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবারের বাজারে বিএসআরএমের রড বিক্রি হয়েছে ৯৪ হাজার টাকায়, কেএসআরএম ৯২ হাজার ৫০০ টাকা এবং জিপিএইচ ও একেএস ৯২ হাজার টাকায়। একই সময়ে ৬০ গ্রেডের রডের দামও টনপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা বেড়ে ৮৮ হাজার থেকে ৮৯ হাজার টাকায় উঠেছে। বাজারে আল আকসা, মুনতাহা, কদমতলী, ডিএসআরএম ও জেএসআরএম ব্র্যান্ডের রড বিক্রি হচ্ছে ৮৮ হাজার ৫০০ টাকার আশপাশে। তুলনামূলক কম দামের ব্র্যান্ডগুলো ৮৮ হাজার টাকার কাছাকাছি অবস্থান করছে। বাজারে এ অস্থিরতার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে ইস্পাত খাতের উৎপাদন পর্যায়ে ভ্যাট কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাবকে। বাজেটে

ফেরো অ্যালয়, স্ক্র্যাপ, বিলেট, ইনগট ও এমএস রড উৎপাদনের বিভিন্ন ধাপে নির্দিষ্ট ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বিভিন্ন ধাপে মোট ভ্যাট ২ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৪০০ টাকায় উন্নীত হতে পারে। ব্যবসায়ীদের ভাষ্য, বাজেট ঘোষণার পরপরই বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নতুন দর কার্যকর করতে শুরু করে। চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকার রড ব্যবসায়ী শাহাব উদ্দিন বলেন, বাজেট প্রস্তাবের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বড় কোম্পানিগুলো নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে। তাঁর মতে, শুধু বড় ব্র্যান্ড নয়, মাঝারি ও ছোট মিলগুলোর রডের দামও সমানভাবে বাড়ছে। তিনি আশঙ্কা করেন, এই প্রবণতা অব্যাহত থাকলে সামনে আরও মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ভ্যাট বৃদ্ধিই

একমাত্র চাপ নয়। বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কাঁচামালের ওপর অতিরিক্ত শুল্ক এবং বন্দরের ট্যারিফ বৃদ্ধি—সব মিলিয়ে উৎপাদন ব্যয় আরও বাড়িয়েছে। এর সম্মিলিত প্রভাব এখন ধীরে ধীরে বাজারদরে প্রতিফলিত হচ্ছে। বিএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত জানান, আগে প্রতি টন রডে গড়ে ২ হাজার ৭০০ টাকা ভ্যাট ছিল, যা নতুন প্রস্তাবে ৩ হাজার ৪০০ টাকায় উন্নীত হবে। তাঁর হিসাব অনুযায়ী শুধু ভ্যাটেই টনপ্রতি ৭০০ টাকা বাড়তি খরচ তৈরি হচ্ছে। এর সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে মোট উৎপাদন ব্যয় টনপ্রতি প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) বলছে, বিদ্যুৎ, কেমিক্যাল ও রিফ্র্যাক্টরি সামগ্রীর দাম বৃদ্ধিসহ সব মিলিয়ে উৎপাদন ব্যয় টনপ্রতি ১১ থেকে

১২ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে বাজারে চাহিদা দুর্বল থাকায় এই ব্যয়ের পুরো চাপ এখনই ভোক্তা পর্যায়ে যাচ্ছে না। মেট্রোসেম ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ জানান, বর্তমানে আবাসন খাতের মন্দা এবং সরকারি প্রকল্পের ধীরগতির কারণে রডের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে উৎপাদকেরা পুরো ব্যয় একবারে বাজারে সমন্বয় করতে পারছেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র‍্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী