দাম বেড়েছে ফার্মের মুরগির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬

দাম বেড়েছে ফার্মের মুরগির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬ |
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পর রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল ১৭৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে মূল্যের এ ঊর্ধ্বমুখী চিত্র পাওয়া গেছে। ১৫ই জুলাই, বুধবার রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ কয়েকটি বাজারের দোকানিরা এই তথ্য জানিয়েছেন। কারওয়ানবাজারের বিক্রেতা মো. জয়নাল দুপুরে বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে আমাদেরও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে বাজারে সোনালি বা কক ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও লেয়ার মুরগি ৩৪০ টাকা থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে মুরগি কিনতে আসা এহসানুল

হক বলেন, গত সপ্তাহে মুরগি কিনেছিলাম ১৭৫ টাকা দরে। কিন্তু আজ ১৮৫ টাকা কেজি দরে কিনলাম। তিনি আরও বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন বাজারে আসতে পারিনি। আর আজ এসেই দেখি ১০ টাকা বেড়ে গেছে। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, মুরগির দামের পাশাপাশি হাঁসের দাম পিস প্রতি ১৫০ থেকে ২০০ টাকা, ফার্মের মুরগির ডিম হালিপ্রতি ৫ থেকে ১০ টাকা এবং হাসের ডিমের দাম হালিপ্রতি ১০ টাকা করে বেড়েছে। মাছ-সবজির বাজারে আগুন বেড়েছে নিত্য প্রয়োজনীয় তরি-তরকারি এবং মাছের দামও। টানা বৃষ্টি বন্যা ও সরবরাহের সংকটের প্রভাব বলছেন বিক্রেতারা। ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মেলাই কঠিন হচ্ছে। টমেটো ১২০ থেকে

১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাওরান বাজারে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরতে না পারায় প্রজাতি ভেদে মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। সব ধরনের চালের দাম অনেকটা স্থিতিশীল হলেও পোলাউয়ের চালের দাম চড়া। প্রতি কেজি পোলার চাল ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বৈরী আবহাওয়ার ও রাস্তায় যানবাহন সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা ‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার ভুয়া মামলায় গ্রেপ্তার করানোয় বিএনপি নেতাকে আওয়ামী কর্মীদের ‘দাঁত ভাঙা জবাব’ ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ