বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ‘রিডিং হেবিট’ প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হকের মধ্যে পাল্টাপাল্টি যুক্তি-তর্ক শুরু হয়েছে। নওফেলের অভিযোগ, প্রকল্পের বিপুল অর্থ প্রান্তিক শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় না হয়ে রাজধানীর বিলাসবহুল অফিস ও এনজিও কাঠামোর পেছনে খরচ হয়েছে। সম্প্রতি আনিসুল হক তার ফেসবুক পেজে দাবি করেন, বঙ্গবন্ধুর বই তালিকায় না থাকায় সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফাইল আটকে দিয়েছিলেন। এর জবাবে নওফেল তার ভেরিফায়েড পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে প্রকৃত কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, ফাইল আটকানোর বিষয়টি কেবল বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের মধ্যে সীমাবদ্ধ

ছিল না। বরং এর পেছনে গভীর আর্থিক ও কৌশলগত কারণ ছিল। সাবেক শিক্ষামন্ত্রী নওফেল তার পোস্টে উল্লেখ করেন যে, প্রকল্পের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা প্রভাব মূল্যায়ন অনুযায়ী, বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতি বছর সরকারের কাছ থেকে প্রায় ৪০-৫০ কোটি টাকা গ্রহণ করত। এই অর্থের একটি বড় অংশ ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা, উচ্চ কনসালটেন্সি ফি এবং বিশাল এনজিও কাঠামোর পেছনে ব্যয় হতো। নওফেল দাবি করেন, রাজধানীর এলিট শ্রেণির জন্য কিছু কার্যক্রম আকর্ষণীয় মনে হলেও গ্রাম ও মফস্বলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রকল্পের কোনো কার্যকর প্রভাব পড়েনি। সাবেক প্রভাবশালী আমলা ও সুশীল সমাজের একটি নির্দিষ্ট অংশ এই অর্থের প্রবাহ সচল রাখতে তদবির করত বলে তিনি অভিযোগ

করেন। তিনি মনে করেন, এই বিপুল অর্থ ঢাকার একটি নির্দিষ্ট সংস্থাকে না দিয়ে জেলা পর্যায়ের সরকারি পাঠাগারগুলোকে দিলে সারা দেশে সত্যিকারের পাঠাভ্যাস গড়ে উঠত। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে ব্যক্তিগতভাবে সম্মান জানিয়েও নওফেল বলেন, “আলোকিত মানুষ গড়ার মিষ্টি কথার আড়ালে কোটি কোটি টাকার হিসাব অস্বচ্ছ থাকলে তার জবাবদিহি প্রয়োজন।” তিনি আরও ইঙ্গিত দেন যে, বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে সত্যিকারের পাঠাভ্যাস গড়ে তোলা সম্ভব নয়। নওফেলের এই অবস্থানকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলো তরুণ সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে নিষ্ক্রিয় করার পেছনে কাজ করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে

বৈদেশিক পুরস্কারপ্রাপ্ত সংস্থাগুলোর রাজনৈতিক ও আদর্শিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী তার এই ২০০ দিনের মেয়াদে এই ‘শুভংকরের ফাঁকি’ পুরোপুরি বন্ধ করতে না পারাকে নিজের ব্যর্থতা হিসেবেও স্বীকার করে নিয়েছেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র বা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম