বিপিএলের ফিক্সিং কাণ্ডে জড়িত আসিফ মাহমুদ ও কেন্দ্রীয় এনসিপি নেতা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএলের ফিক্সিং কাণ্ডে জড়িত আসিফ মাহমুদ ও কেন্দ্রীয় এনসিপি নেতা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন হলেও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ক্ষেত্রে যেন সবচেয়ে বড় ভূমিকা রাখছে। এমনকি তারকা ক্রিকেটার তামিম ইকবালও এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগটিকে মাঠে নামাতে প্রস্তুত নন বলে জানা গেছে। তিনি মনে করছেন এটি একটি ‘লস প্রজেক্ট’, যা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাই কিছুটা সময় নিয়ে গুছিয়ে বিপিএল আয়োজন করার পক্ষে মত দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে বিপিএলকে কেন্দ্র করে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর ম্যাচ ফিক্সিং কাণ্ড। বেশ কয়েক মাস ধরেই বিপিএলের ফিক্সিং নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল। চলতি বছরের মে মাসে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে

পাঁচজনের নাম প্রকাশ্যে এসেছিল, যার মধ্যে ঘরোয়া ক্রিকেটের এক ক্রিকেটার, একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক ও টিম ম্যানেজারসহ অন্যান্যরা ছিলেন। এর এদের পেছনে আছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ। এবার দ্বিতীয় ধাপে বিপিএলের ফিক্সিং কাণ্ডে জড়িত আরও তিনজনের নাম জানা গেছে। তবে বিসিবির সেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই স্টার প্লে’র হাতে এসেছে নতুন সেই তিনজনের মধ্যে দুজনের নাম, যারা সরাসরি এই ফিক্সিং কাণ্ডে জড়িত ছিলেন। বেসরকারি টিভি চ্যানেল স্টার প্লে’র তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে অত্যন্ত চমকপ্রদ একটি নাম হলো রাজনীতিবিদ রফিকুল ইসলাম সানী। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার

সুপারিশ বা মেয়াদে তিনি বিসিবির কাউন্সিলর পদ লাভ করেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির নির্বাচনে ভোটও প্রদান করেন। ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদের হাত ধরে বিসিবিতে আসা এই রাজনীতিকের আগে খেলাধুলার সঙ্গে তেমন কোনো সম্পর্কের খবর জানা না গেলেও, এবার বিপিএলের ফিক্সিং কাণ্ডে তার নাম যুক্ত হলো। দ্বিতীয় যে ব্যক্তির নাম উঠে এসেছে, তিনি হলেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান শামীম। ২০২৫ সালের শেষের দিকেই তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ গণমাধ্যমে উঠে আসে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে তিনি অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন। আইসিসি বা বিসিবির অ্যান্টি-করপশন ইউনিটের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন

আকসু/ইন্টিগ্রিটি টিমের ৯০০ পৃষ্ঠার এক দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রতিবেদনের পরই এই নতুন তিনজনের নাম সামনে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠকরা বলেন, ক্রিকেটকে যারা কলুষিত করেছে তাদের বিচার হওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!