বাইডেনের বিদায়ী ভাষণ কবে, জানাল হোয়াইট হাউস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

বাইডেনের বিদায়ী ভাষণ কবে, জানাল হোয়াইট হাউস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাইডেনের বিদায়ী ভাষণটি নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে বুধবার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) অনুষ্ঠিত হবে। শেষবার বাইডেন ওভাল অফিস থেকে বক্তব্য দিয়েছিলেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্তের ঘোষণা দেওয়ার সময়। প্রেসিডেন্ট বাইডেন স্টেট ডিপার্টমেন্টেও বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন। যেখানে তিনি তার পররাষ্ট্রনীতি এবং বিশ্বের কাছে আমেরিকার অবস্থান নিয়ে তার প্রশাসনের কাজ সম্পর্কে আলোচনা করবেন। এ বিষয়ে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ প্রশাসনিক

কর্মকর্তা বলেছেন, ‘যখন প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণ করেন, তখন আমাদের বন্ধু দেশগুলোর অবস্থা বেশ খারাপ ছিল। আমরা চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলাম। মার্কিন সেনারা আমেরিকার দীর্ঘতম যুদ্ধে লিপ্ত ছিল। আমাদের প্রতিদ্বন্দ্বীরা শক্তিশালী হয়ে উঠছিল এবং দেশ ও বিশ্ব তখন একটি বৈশ্বিক মহামারির মধ্যে ছিল’। প্রেসিডেন্ট বাইডেনের কাজে সমর্থন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এই চ্যালেঞ্জগুলো সরাসরি মোকাবিলা করেছেন। এখন তিনি যখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, আমাদের দেশ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আমরা আমেরিকান জনগণের জন্য ফলাফল এনে দিয়েছি’। বাইডেনের বিদায়ী ভাষণ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যে ব্যাখ্যা করবেন যে, আমাদের মৈত্রী ও অংশীদারিত্ব আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অবস্থানে

রয়েছে, আমাদের কাজের কারণে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!