ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড
এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা
ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য!
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ৫ আগস্ট এই ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। এই ছাত্ররা মাঠে না নামলে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় রাজপথে রিকশা চালাত। তারেক রহমান লন্ডন থেকে এসে সরকার গঠন করতে পারতেন না।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যার কারণে চট্টগ্রামের সাতকানিয়া আনোয়ারা পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন অঞ্চল পানির
নিচে তলিয়ে গেছে। সাত দিন ধরে বন্যায় মানুষ আটকে থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছায়নি। লাখ লাখ মানুষ পানিবন্দি থাকলেও সরকার মানুষের জন্য যে বরাদ্দ দিয়েছে, তা মাথাপিছু ৩০ টাকারও কম। সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে অথচ বন্যার সংকটে জনপ্রতি বরাদ্দ হয়েছে মাত্র ৩০ টাকা। তিনি বলেন, বন্যায় যখন মানুষের জীবন অতিষ্ঠ ঠিক সেই সময় পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী সৌদি আরবে হজ করতে গিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলা সফর করলেও চট্টগ্রামের মানুষের কাছে যাচ্ছেন না। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিএনপি সরকারের কাছে হাসিনার প্রশাসন ভালো লাগে, হাসিনার কেবিনেট,
প্রশাসন ভালো লাগে, হাসিনার ব্যবসায়ীদের ভালো লাগে, শুধু ভালো লাগে না শেখ হাসিনাকে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে বলেছেন- সংবিধানের সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। ভালো কথা। সংবিধানে যদি সংবিধান সংস্কারের কিছু না থাকে তাহলে ২০২৬ সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন হওয়ার কথা নয়। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে। তারেক রহমানের সরকার অবৈধ। শিক্ষামন্ত্রী হওয়ার কথা ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রীর থাকার কথা ছিল শিলংয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথা ছিল লন্ডনে, আর বিএনপি নেতাকর্মীদের পালিয়ে থাকার কথা ছিল ধানখেতে। বিএনপির পায়ের তলায় মাটি নেই— মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির
রাখছে না। দেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটের রায় দিয়েছে সংবিধান সংস্কারের পক্ষে। কিন্তু তারা সেই গণভোটের রায় মানছে না। কেন্দ্রীয় যুব শক্তির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় ও জেলার নেতারা। এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয় পদযাত্রা চৌরাস্তা ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়।