ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড
এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ
ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য!
ভারতের সীমান্ত এলাকায় আবারও সন্দেহভাজন এক মার্কিন নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নেপালে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় দু’টি মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় জর্ডান ব্রাউন (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করে সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযোগ, তিনি নির্ধারিত ইমিগ্রেশন পথ ব্যবহার না করে একটি অননুমোদিত পথ দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন।
জিজ্ঞাসাবাদে ব্রাউন দাবি করেন, তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং প্রায় ছয় বছর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র দেখাতে পারেননি।
তল্লাশিতে তার কাছ থেকে ৩১ হাজার ৪৬০ রুপি
ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজের পরিচয়, ভ্রমণপথ ও ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কে তিনি পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন। ব্রাউনের দাবি, থাইল্যান্ডে ভ্রমণের সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। পরে তিনি শ্রীলঙ্কা হয়ে সমুদ্রপথে ভারতে প্রবেশ করেন এবং প্রায় আট মাস গোয়ায় অবস্থান করেন। পরে বেঙ্গালুরু হয়ে উত্তর প্রদেশে এসে নেপালে যাওয়ার চেষ্টা করেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, তার দেওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্র: এনডিটিভি