ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির ওপর ঘোষিত ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের আগের অবস্থান থেকে সম্পূর্ণ ‘ইউ-টার্ন’ নিয়ে বিতর্কিত এই শুল্ক আরোপের ঘোষণাটি বাতিল করেছেন তিনি।
তবে শুল্কের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়টি তিনি আবারও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি ইরান ব্যতীত বিশ্বের অন্য যেকোনো দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা মূলত দেশটিকে
সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’ পূর্বে ঘোষিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিকল্প হিসেবে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, শুল্ক আরোপের পরিবর্তে এখন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ‘বাণিজ্য ও বিনিয়োগ’ চুক্তির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে। সূত্র: আল-জাজিরা।