হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ July, ২০২৬

হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ July, ২০২৬ |
ইরান যুদ্ধপরবর্তী মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও জ্বালানি অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তেহরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে চাইছে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। এ অবস্থায় ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক ৫০০ মাইল দীর্ঘ পাইপলাইন পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক থেকে এ ঘোষণা আসতে পারে। এই পাইপলাইন মূলত ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক থেকে সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসের ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত। ১৯৫২ সালে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি দৈনিক ৩ লাখ

ব্যারেল ধারণক্ষমতার এই পাইপলাইনটি নির্মাণ করে। আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নিলে বাগদাদ এই লাইন বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় পাইপলাইনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে এটি সম্পূর্ণ অকার্যকর। আঞ্চলিক কর্মকর্তাদের মতে, পাইপলাইনটি চালু করতে হলে নতুন স্টোরেজ ট্যাঙ্ক, পাম্প, বৈদ্যুতিক ব্যবস্থাসহ ব্যাপক সংস্কার প্রয়োজন। এমনকি পুরো পাইপলাইনটি নতুন করে প্রতিস্থাপন করতে হতে পারে। আর এই কাজ সম্পন্ন করতে দুই থেকে তিন বছর সময় লাগবে। ইতোমধ্যে মার্কিন সংস্থাগুলোর একটি কনসোর্টিয়ামকে এই পুনর্গঠন কাজের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ কঠোর করেছে। এর ফলে

সবচেয়ে বেশি সংকটে পড়েছে ইরাক। দেশটি তার মোট উৎপাদিত তেলের ৯৫ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি করে। জ্বালানি বিশ্লেষক সংস্থা ভোর্টেক্সার মতে, গত মে মাসে ইরাকের সমুদ্রপথে তেল রপ্তানি গত বছরের গড় রপ্তানির মাত্র ৮ শতাংশে নেমে এসেছে। যদিও ইরাকের রাষ্ট্রীয় বাজেটের ৯০ শতাংশই আসে তেল বিক্রি থেকে। এ অবস্থায় হরমুজ অবরোধ বাগদাদের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। যুদ্ধকালীন ইরাক ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে সিরিয়া হয়ে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করলেও তার পরিমাণ ছিল খুবই সামান্য। মধ্যপ্রাচ্য বিশ্লেষক সারহাং হামাসায়িদের মতে, যুদ্ধের আগের সংশয় কাটিয়ে ইরাক এখন বুঝতে পেরেছে– তাদের সিরিয়াকে প্রয়োজন। বাশার আল-আসাদ পরবর্তী সিরিয়া ২০২৪ সালের শেষ দিকে সিরিয়ার দীর্ঘকালীন শাসক

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন আহমেদ আল-শারার অনুগত মিলিশিয়ারা। শারা ক্ষমতা দখলের পর প্রাথমিকভাবে এই পাইপলাইন নিয়ে আলোচনা হলেও তা গতি পায়নি। তবে বর্তমানে দৃশ্যপট বদলেছে। যদিও ইরাক সরকার ইরানঘনিষ্ঠ শিয়া রাজনৈতিক দল ও মিলিশিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত। তারা সুন্নি মুসলিম ও আল কায়দার সাবেক সহযোগী আল-নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠাতা শারাকে সন্দেহের চোখে দেখে। তবে শারা ক্ষমতা দখলের পর দ্রুত মার্কিন বলয়ে প্রবেশ করেছেন। তুরস্ক, কাতার ও সৌদি আরবের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোর সমর্থন রয়েছে তাঁর ওপর। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে সিরিয়া এবং শারার দল হায়াত তাহরির আল-শামের ওপর থেকে একাধিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এমনকি ট্রাম্প সম্প্রতি আঙ্কারায় ন্যাটো সম্মেলনে শারার ভূয়সী প্রশংসা করেছেন। সবচেয়ে বড়

পদক্ষেপ হিসেবে ১৯৭৯ সাল থেকে সিরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় স্পন্সর তালিকায় রাখা হলেও মার্কিন প্রশাসন তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অর্থনৈতিক অংশীদারিত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা যুক্তরাষ্ট্রের এই নীতিগত পরিবর্তনের ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য এই পাইপলাইন প্রকল্পে কাজ করা সহজ হবে। চলতি মাসের শুরুতে ইরাক সরকার কিরকুক ও হাদিসা থেকে বানিয়াস পর্যন্ত পাইপলাইন প্রকল্পের জন্য মার্কিন কোম্পানি ক্যাপিটাল টিআই ও শেভরন এবং একটি কাতারি কোম্পানির সঙ্গে প্রাথমিক চুক্তির অনুমোদন দিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানিও যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ প্রকল্প সফল হলে শুধু মার্কিন জ্বালানি ব্যবসার জন্যই লাভজনক হবে না, বরং হরমুজ প্রণালিতে ইরানের একক আধিপত্য কিছুটা

হলেও দুর্বল হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা