ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬

ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দামি সেমিফাইনালটি মাঠে গড়াচ্ছে আজ। রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে ডালাসের মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। যেখানে জাতীয় দলের বাইরে রয়েছে শীর্ষ ক্লাবের দ্বৈরথও। এই দুই দলের ফুটবলারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকার ওপরে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এসএ'র দাবি অনুযায়ী, ফ্রান্স-স্পেনের এই লড়াই ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। কারণ, খেলোয়াড়দের আর্থিক মূল্যের দিক থেকে এটি অতীতের সব বিশ্বকাপ সেমিফাইনালকে ছাড়িয়ে গেছে। ফরাসি দলের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার, অন্যদিকে স্পেনের দলটির মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার। দলের মতো ব্যক্তিগত মূল্যের লড়াইয়েও রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। স্পেনের তরুণ সেনসেশন বার্সেলোনার প্রাণ

ভোমরা লামিনে ইয়ামাল এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, যার বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়েন এমবাপ্পের মূল্য প্রায় ২১ কোটি ডলার। এ ছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রি—দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭.৫ কোটি ডলার করে। ইয়ামাল-এমবাপ্পে-ওলিসে-পেদ্রি ছাড়াও দুই দলে এমন সাতজন খেলোয়াড় আছেন, যাঁদের প্রত্যেকের বাজারমূল্য ১১.৭ কোটি ডলার বা তার চেয়ে বেশি। তবে বাজারের উচ্চমূল্য দিয়ে মাঠের ফলাফল আনা যায় না, ফাইনালে উঠতে হলে দরকার সম্মিলিত পারফরম্যান্স। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সার শীর্ষ দুই তারকার বিশ্বকাপ মঞ্চে লড়াইয়ে কে জিতবে, কে হাসবে শেষ হাসি তা দেখতে বিশ্বের কোটি ভক্তের নজর এখন ডালাসের মাঠে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু