এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ July, ২০২৬

এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৬ |
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর রাজধানীর বকশীবাজারে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর মন্তব্য ও আচরণ তারা মেনে নিতে পারছেন না। তার ভাষ্য, বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীবান্ধব একজন ব্যক্তিকে ওই দায়িত্বে

নিয়োগ দেওয়াই এখন তাদের প্রধান দাবি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এদিকে শিক্ষা বোর্ডের সামনে দায়িত্ব পালনরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবির সঙ্গে শিক্ষা বোর্ডের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, তবে তারা এখনও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং