প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা অপচয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

আরও খবর

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’

প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা অপচয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদের তদবিরের প্রকল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণ হয়নি। উলটো প্রশিক্ষণের নামে অপচয় হয়েছে বিপুল অঙ্কের টাকা। যেখানে প্রতি ১ টাকা খরচে লাভ আসার কথা ছিল ৯ টাকা ৬২ পয়সা; সেখানে পাওয়া গেছে মাত্র ৩৬ পয়সা। আর আর্থিক ও সামাজিক উপকার মিলেছে যৎসামান্য। ‘অনগ্রসর হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন’-প্রকল্পে দেখা গেছে এমন চিত্র। প্রকল্পটির প্রভাব মূল্যায়ন প্রতিবেদনের খসড়ায় এসব তথ্য উঠে এসেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) তৃতীয় পক্ষের মাধ্যমে এটি তৈরি করছে। আগামী মাসে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের। নূরুজ্জামানের নিজ জেলা লালমনিরহাটসহ জামালপুর, ভোলা এবং পটুয়াখালীতে আর্থসামাজিক

বৈষম্য দূর করতে প্রকল্পটি হাতে নেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। এটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে ২০২১ সালের জুনে বাস্তবায়নের কথা ছিল। কিন্তু পরে এক বছর বাড়িয়ে ২০২২ সালের জুনে সমাপ্ত করা হয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছিল ৩৯ কোটি ৯৯ লাখ টাকা। এর প্রায় পুরোটাই খরচ হয়েছে। অর্থাৎ আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া সার্বিকভাবে প্রকল্পের অগ্রগতি হয়েছে শতভাগ। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। কেননা এটির মূল উদ্দেশ্য ছিল প্রকল্পভুক্ত তিন জেলার ২৫টি উপজেলার অসহায়, হতদরিদ্র ও এতিম অষ্টম শ্রেণি বা এসএসসি পাশ ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া। তাদের ড্রাইভিং, কম্পিউটার বা আইটি এবং গ্রাফিকস ডিজাইন প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান নিশ্চিত

করা। পাশাপাশি ই-মার্কেটিং ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আর্থ- সামাজিক উন্নয়ন ঘটানো। আইএমইডির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ভোটার তুষ্টির জন্য প্রকল্পের সঙ্গে তার নির্বাচনি এলাকা লালমনিরহাটকে যুক্ত করেছিলেন। সেই সঙ্গে এটি অনুমোদনে তিনি ব্যক্তিগতভাবে তদবিরও করেছিলেন তৎকালীন পরিকল্পনামন্ত্রীর কাছে। পাশাপাশি বিভিন্ন স্থানে প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছিলেন তার পছন্দের প্রতিষ্ঠান ও লোকজন। এটা একটি অসফল প্রকল্প। অপচয় ছাড়া কিছুই নয়। প্রতিবেদন বলছে, প্রকল্পের মোট যে বিনিয়োগ (৩৯ কোটি ৯৯ লাখ টাকা); এর বিপরীতে বেনিফিট কস্ট রেশিও (বিএসআর) শূন্য দশমিক ৩৬ টাকা অর্জিত হয়েছে। এটি নির্দেশ করে যে, প্রতি ১ টাকা বিনিয়োগের বিপরীতে ৩৬ পয়সা অর্জিত হয়েছে। অথচ এর প্রাক্কলিত লক্ষ্য

ছিল ৯ টাকা ৬২ পয়সা, এটি অর্জন হয়নি। এছাড়া প্রকল্পের নমুনা জেলায় ২ হাজার ৬৪০ জন অংশগ্রহণকারী কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে বর্তমানে কম্পিউটার পেশায় নিয়োজিত আছেন মাত্র ১২১ জন। এটি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। যারা কাজে যুক্ত হয়েছেন তাদের মাসিক গড় আয় ১৫ হাজার ১৩৬ টাকা ৭৫ পয়সা। সে হিসাবে তাদের বার্ষিক আয় ২ কোটি ১৯ লাখ ৭৮ হাজার ৫৬১ টাকা। কিন্তু প্রকল্পের প্রাক্কলিত আয় ছিল ৫৪ কোটি ৪৯ লাখ ২৩ হাজার টাকা। এছাড়া নমুনা জেলায় ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন ২ হাজার ৫৪৫ জন, কিন্তু পেশায় নিয়োজিত আছেন মাত্র ৭২ জন। প্রশিক্ষণপ্রাপ্তদের মাসিক আয় গড়ে ১৫ হাজার ৯১৬ টাকা ৬৭ পয়সা।

সেই হিসাবে তাদের বার্ষিক আয় ১ কোটি ৩৭ লাখ ৫১ হাজার ৯২৮ টাকা। এক্ষেত্রে প্রকল্পের প্রাক্কলিত আয় ধরা ছিল ৭৩ কোটি ৮২ লাখ ১১ হাজার ১৩৫ টাকা। প্রকল্পের ৩ বছরের মেয়াদকালে মোট উপকারিতা হিসাব করা হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৯১ হাজার ৪৬৭ টাকা, যা প্রাক্কলিত উপকারিতা ৩৮৪ কোটি ৯৪ লাখ ২ হাজার ৪০৫ কোটি টাকার তুলনায় অনেক কম। তাই প্রকল্পটি বিনিয়োগের তুলনায় সামান্য লাভজনক। প্রকৃত কর্মসংস্থান ও আয় অর্জন প্রাক্কলিত লক্ষ্যের তুলনায় অনেক কম হওয়ায় প্রকল্পের আর্থিক ও সামাজিক উপকারিতা সীমিত হয়েছে। এছাড়া এটি প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক পরিবর্তনে আংশিক অবদান রেখেছে। এ ব্যাপারে আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম

মো. মহিউদ্দিন বলেন, এ প্রকল্পে যেরকম অপচয় হয়েছে তেমন যাতে ভবিষ্যতে না হয় সেজন্যই এই মূল্যায়ন। সমাপ্ত হয়ে যাওয়া প্রকল্পটি কেন সফল হতে পারেনি, কোথায় কোথায় ঘাটতি ছিল সব বিষয় পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা দরকার। তাহলে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে প্রশিক্ষণসংক্রান্ত যে কোনো প্রকল্প নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পটি পুরোপুরি ব্যর্থ বলা না গেলেও কাঙ্ক্ষিত সফলতা যে আসেনি সেটি সত্য। তাই ভবিষ্যতে চোখ-কান খোলা রেখে সতর্কভাবে প্রকল্প নিতে হবে। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটির সবচেয়ে দুর্বল দিক ছিল প্রশিক্ষণের সময়কাল মাত্র ২১ দিন; যা প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত নয়। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের সনদ এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কোনো

সংস্থান ছিল না। কোভিড-১৯ এর কারণে বাস্তবায়নে দেরি হওয়া। পাশাপাশি সময়মতো বরাদ্দ না পাওয়া। এসব দুর্বল দিকের কারণে প্রকল্পের ফলাফল দীর্ঘমেয়াদি এবং টেকসই হয়নি। ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া জামালপুরের মাদারগঞ্জের হাসিবুল ইসলাম জানান, ২১ দিন প্রশিক্ষণের মেয়াদকালে প্রাকটিক্যাল সময় পেয়েছিলেন মাত্র ৮ থেকে ১০ মিনিট। প্রশিক্ষণকালীন যাতায়াত বা নাস্তার কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া প্রশিক্ষণের সময় দক্ষ প্রশিক্ষক ও উপকরণের অভাব ছিল। প্রায় একই মন্তব্য করেন আরও একাধিক প্রশিক্ষণ গ্রহণকারী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান