নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৬

নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৬ |
নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে তানভীর মোকাম্মেলের তথ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’। আগামী আগস্টে অনুষ্ঠিতব্য এই উৎসবে আন্তর্জাতিক ও প্রবাসী বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ কাজগুলো প্রদর্শিত ও মূল্যায়ন করা হবে। একই ক্যাটেগরিতে আরও মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী সন্দীপ মিস্ত্রীর নির্মিত প্রামাণ্যচিত্র ‘বাসন্তী’, যা ইতোমধ্যে আলোচনায় এসেছে। প্রায় ১০৫ মিনিট দৈর্ঘ্যের ‘মতুয়ামঙ্গল’ প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, জীবনযাপন ও সাংস্কৃতিক দর্শনকে কেন্দ্র করে। এতে তুলে ধরা হয়েছে একটি ধর্মীয়-সামাজিক সম্প্রদায়ের দীর্ঘ পথচলা, তাদের ঐতিহ্য, সংগ্রাম এবং সমকালীন বাস্তবতার সঙ্গে তাদের সম্পর্ক। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীতে সৈয়দ সাবাব আলী আর ভাষ্যপাঠ

করেছেন চিত্রলেখা গুহ। চলচ্চিত্রটির মনোনয়ন প্রসঙ্গে নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, ‘মতুয়ামঙ্গল আমার কাছে শুধু একটি প্রামাণ্যচিত্র নয়, এটি একটি ইতিহাস ও বিশ্বাসের ধারাকে বোঝার চেষ্টা। মতুয়া সম্প্রদায়ের জীবন, সংগ্রাম এবং সংস্কৃতিকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরাই ছিল আমার মূল উদ্দেশ্য। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালে মনোনয়ন পাওয়া আমাদের পুরো টিমের জন্যই একটি বড় স্বীকৃতি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও গবেষণাধর্মী ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণে নির্মাতাদের উৎসাহ দেবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই