পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে। ঘটনাস্থলে থেকে পাওয়া একটি মোবাইল ফোন থেকে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তারা শেরপুর জেলার খোলআচার পাড়া এলাকার বাসিন্দা। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। এ ছাড়া অপর চারজন হলেন, শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে শাহাদাৎ (১০) ও আবদুল্লাহ (৩)। তারা পিরোজপুরের

নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার বাসিন্দা। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন। তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল এবং কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা ‘গরমে চলতি পারছি নে, তাও কষ্ট কইরে বের হইচি’ কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার রোববার কোন ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক যেভাবে বাংলাদেশ ফুটবলে সুলিভানদের আগমন যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: ফার্স নিউজ লড়াই করেও চীনের কাছে হারল বাংলাদেশ ইরান যুদ্ধ শুরুর পর ৩৬৫ মার্কিনি সেনা আহত: পেন্টাগন আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর