নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাবে বাংলাদেশিদের বিজয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাবে বাংলাদেশিদের বিজয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্সের নেতৃত্বে ২ প্রবাসী বাংলাদেশি। গত রোববার ১৮ মে লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ৩ নির্বাচনে গভর্নর ও দ্বিতীয় ভাইস গর্ভনর পদে নির্বাচিত হয়েছেন আসেফ বারী টুটুল ও শাহ নেওয়াজ। নায়েগ্রা ফলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। বিশেষ করে, বিজয়ী শাহ নেওয়াজের নাম ঘোষণা করা হলে উপস্থিত বাংলাদেশি লায়ন্সরা করতালি দিয়ে অভিনন্দন জানান। আসেফ বারীর স্ত্রী মুনমুন হাসিনা বারী ও শাহ নেওয়াজের সহধর্মিনী রানো নেওয়াজ মঞ্চে গিয়ে তাদের অভিনন্দন জানান। একে একে প্রবাসী বাংলাদেশি লায়ন্স ক্লাব সদস্যরা বাংলাদেশি ২ নেতাকে ফুল দিয়ে অভিনন্দন জানায় । অনুষ্ঠানটি পরিণত হয় বাংলাদেশময়। গত ১৬ মে নায়েগ্রা ফলসের

কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী লায়ন্সদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রায় ৪০ জন সদস্য অংশ নেন। নায়াগ্রা ফলসে বসেছিল বাংলাদেশি লায়নদের মিলনমেলা। নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়নদের কনভেনশনকে কেন্দ্র করে বাংলাদেশি আমেরিকান লায়নদের ব্যাপক উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। নায়াগ্রা ফলস্থ শেরাটন হোটেল বাংলাদেশিদের পদভারে ছিল মুখরিত। শুক্রবার ১৬ মে আনুষ্ঠানিকভাবে এ কনভেনশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নিউইয়র্কের লায়ন ডিস্ট্রিক্ট ২০ আর ৩ এর ৪৮ টি ক্লাব এতে অংশ নেয়। শেরাটন হোটেল ও কনভেনশন সেন্টারজুড়ে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক লায়ন শাহ নেওয়াজের বড় বড় নির্বাচনী পোষ্টার শোভা পায় গত

৩ দিন। মূলত শাহ নেওয়াজের প্রচার ও প্রচারণার কারনেই নির্বাচনী আবহ তৈরি হয়। অন্যান্য জোন ক্লাবের প্রার্থীদের পোষ্টার শোভা পেলেও তা হাতে গোনা কয়েকটি। হোটেলের লবিতে শাহ নেওয়াজের ৩টি বিশাল আকৃতির ছবি শোভা পাচ্ছিল। আসেফ বারীর টুটুলের ২টি প্রতিকৃতিও লবিতে শোভা পায়। এদিকে আগামী ২৭ মে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে নায়াগ্রা ফলসেই নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ডিস্ট্রিক্ট সম্মেলনে এসে প্রার্থীরা ভোট যুদ্ধে নেমে পড়েছেন। সম্মেলনে আগত প্রায় অর্ধ শতাধিক বাংলাদেশি লায়ন সদস্যদের কাছে তারা যাচ্ছেন। কুশল বিনিময় করছেন। প্রার্থীরা সাধারন সদস্যদের সেবা দিতে ও আর্শীবাদ পেতে মরিয়া। চা কফি খাওয়ানো সহ সার্বক্ষনিক

সঙ্গ দিচ্ছেন । নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারন সদস্যদের গুরুত্ব যে বাড়ে তা আবার প্রমানিত হতে যাচ্ছে। ২৭ মে লায়ন্সের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন জেএফএম রাসেল ও এসএম আলম। সাধারন সম্পাদক পদে প্রার্থী রয়েছেন মশিউর মজুমদার ও আহমেদ সোহেল। ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাডি লড়াই হবে। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন এম এ রশীদ ও হাসান জিলানী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হলেন এটর্নি মঈন চৌধুরী। কমিশনের সদস্যরা হলেন মতিউর রহমান, আমেনা নেওয়াজ, আব্দুর রহিম হাওলাদার ও রেজা রশীদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ