নতুন ‘মহামারি’ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে, মৃত্যুর হার ৩৯ % – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

নতুন ‘মহামারি’ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে, মৃত্যুর হার ৩৯ %

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের পর প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ৭এন৯ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। দেশটি ইতোমধ্যেই আরেকটি বার্ড ফ্লু স্ট্রেইনের সঙ্গে লড়াই করছে, যা মানুষকে সংক্রমিত করেছে এবং ডিমের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিশ্বজুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, যার ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এবং মূল্য বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও ছড়িয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের দুগ্ধ গবাদিপশুর মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। এতে নতুন এক মহামারির আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এইচ৫এন১ ভাইরাস, যা যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু ঘটিয়েছে। তবে এইচ৭এন৯ ভাইরাস আরও মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ১,৫৬৮ জন

এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬১৬ জন মারা গেছেন। মৃত্যুর হার ৩৯ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এইচ৭এন৯ ও এইচ৫এন১ উভয় ভাইরাসই সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। যুক্তরাষ্ট্রের মিসিসিপির নক্সুবি এলাকায় ৪৭,৬৫৪টি ব্রয়লার মুরগির খামারে এইচ৭এন৯ শনাক্ত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ১৩ মার্চ এটি নিশ্চিত করেছে। মিসিসিপির কৃষি ও স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বার্ড ফ্লু প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কার্যক্রম ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের শুরুতে ব্যাহত হয়েছিল। সে সময় ফেডারেল সংস্থাগুলো কংগ্রেসের বৈঠক ও রাজ্যের প্রাণিস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা বাতিল করেছিল। পরবর্তীতে কিছু সমন্বয় পুনরায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা ভাইরাস নিয়ন্ত্রণে ১ বিলিয়ন ডলার ব্যয়

করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ