নতুন চুক্তির পরদিনই মেসির ঝলক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

নতুন চুক্তির পরদিনই মেসির ঝলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে এমএলএস কাপ সিরিজের প্রথম ম্যাচে ন্যাশভিল এসসি-কে পরাজিত করেছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে ৩-১ গোলের এই জয়ে ‘বেস্ট-অব-থ্রি’ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ফ্লোরিডার দলটি। ম্যাচের আগে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করার স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বুট পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার গ্রহণের পরই মাঠে নিজের জাত চেনালেন মেসি। ম্যাচের ১৯তম মিনিটেই লুইস সুয়ারেজের পাসে ডাইভিং হেডে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর। সার্জিও বুসকেটস এবং রদ্রিগো ডি পলের চমৎকার বোঝাপড়ার পর এই গোলটি আসে। ৬২তম মিনিটে ইয়ান ফ্রের ক্রস থেকে হেডে গোল করে মায়ামি-কে

২-০ তে এগিয়ে দেন তাদেও আয়েন্দে। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের নয় মিনিটের মাথায় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। জর্ডি আলবার শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হলে সুযোগসন্ধানী মেসি বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন। স্টপেজ টাইমের শেষ দিকে হেনি মুখতার একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমায়। মেসির সঙ্গে আগের দিন নতুন করে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তির পরদিনই জ্বলে উঠলেন এই তারকা। মায়ামি কোচ মাশচেরানো সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচের আগেও দলকে সতর্ক করেছেন। তিনি বলেন, “ন্যাশভিলের খেলার ধরন খুবই বিপজ্জনক। আমরা আগের ম্যাচের চেয়ে অনেক পরিবর্তন এনেছি, তবে এতেই সন্তুষ্ট থাকলে চলবে

না।” এই জয়টি এসেছে মেসির ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষরের ঠিক পরেই। আগামী ১ নভেম্বর ন্যাশভিলের মাঠে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না