মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
ঈদের ছুটিতে রাজধানী ছাড়ার আগে অনেকেই যেমন ব্যাগ গোছান, তেমনি এখন গোছাতে হচ্ছে বাসার নিরাপত্তা নিয়েও উদ্বেগ। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীর জন্য এক অভিনব পরামর্শ দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চাইলে বাসার মূল্যবান জিনিসপত্র থানায় জমা রেখে যেতে পারবেন নাগরিকরা এমনটাই জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ ১৫ই মার্চ, রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অসহায় আত্মসমর্পনের মাধ্যমে জনগণকে ভোগান্তি দেওয়ার এই পরামর্শে ক্ষোভ জানিয়েছেন তারা। এমনকি খোদ থানার ভেতরে পুলিশ সদস্যদের জুয়া খেলার দৃশ্য, পুলিশের অস্ত্র ছিনতাই, পুলিশের ওপর হামলার অসংখ্য ঘটনা সামনে এনে

নগরবাসীকে পুলিশ আদতে কতটা নিরাপত্তা দিতে সক্ষম, এ নিয়েও প্রশ্ন তোলেন তারা। এছাড়া, পুলিশের এমন আহ্বান প্রমাণ করছে রাষ্ট্র অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে, এমন মন্তব্যও করেন কেউ কেউ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে—ঈদের সময় ঢাকার বাসা ফাঁকা হয়ে যাওয়ার সুযোগে অপরাধীদের তৎপরতার আশঙ্কা এতটাই বাস্তব যে, প্রয়োজনে নাগরিকদের স্বর্ণালংকার পর্যন্ত থানার জিম্মায় রাখার পরামর্শ দিচ্ছে পুলিশ। ডিএমপি জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে গোয়েন্দা পুলিশও। সংবাদ সম্মেলনে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি ঠেকাতে বিচারিক ও

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান চালানো হচ্ছে। তবে বাস্তবতা হলো, ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। আর সেই ফাঁকা শহরকে কেন্দ্র করে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা অলিগলিতে অপরাধীদের তৎপরতা বাড়ার আশঙ্কাও থাকে। এ কারণেই টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বাড়তি নজরদারির কথা জানিয়েছে ডিএমপি। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট ও মাউন্টেড পুলিশও মোতায়েন থাকবে বলে জানানো হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, যাদের বাসা দেখভালের মতো কেউ নেই, তারা চাইলে থানায় স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র

নিরাপদে রাখতে পারেন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে নাগরিকদের কোনো দ্বিধা না করার আহ্বান জানান তিনি। তবে নিরাপত্তা নিশ্চিতে কিছু দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে বলে মনে করিয়ে দেন তিনি। বাসা ছাড়ার আগে দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক