ধূমকেতু বাংলাদেশে মুক্তির পথে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

ধূমকেতু বাংলাদেশে মুক্তির পথে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
ভারতের জনপ্রিয় অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েই কলকাতার টালিগঞ্জে সাড়া ফেলেছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি ১৪ আগস্ট ২০২৫ সালে মুক্তি পায়। প্রথম দুই সপ্তাহে বক্স অফিসে ২১ কোটি রুপি আয় করেছে এবং ৫০ কোটি ছাড়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটির প্রযোজক রানা সরকার সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে বাংলাদেশে মুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশে দেব-শুভশ্রীর ভক্তরা অনেক। তাদের আবেগ ও অনুরোধের কারণে এই পদক্ষেপ নিয়েছি। হাইকমিশনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে। এখন প্রক্রিয়াগত বিষয়গুলো শুরু হবে।” তবে বাংলাদেশের মুক্তির সঠিক তারিখ এখনও নিশ্চিত নয়। প্রযোজক জানান, “বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে

আলোচনা হবে। কিছু আইনগত বিষয় আছে, যা দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে।” উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দিয়ে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তির যাত্রা শুরু হয়। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মোট ৯টি সিনেমা মুক্তি পায়। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের সিনেমা আদান-প্রদানে বিরতি তৈরি হয়। শেষ ভারতীয় সিনেমা যা বাংলাদেশে মুক্তি পায়, তা হলো ‘স্ত্রী ২’, ২০২৪ সালের ১ নভেম্বর। ‘ধূমকেতু’ সেই দীর্ঘ বিরতি কাটাতে পারবে কি না, তা সময়ই দেখাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!