শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
সিনেমা দর্শকের জন্য আসন্ন ঈদুল ফিতরের বড় দুই চমক হচ্ছে শাকিব খানের ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’। দুটি সিনেমা অ্যাকশন থ্রিলার গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ হচ্ছে। ‘প্রিন্স’ নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। আর ‘রাক্ষস’ নির্মাণ করছেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়। এবারের অনেক সিনেমার ভিড়ে এ দুই সিনেমা কেবল বাড়তি নজরে আছে অ্যাকশন ও ভায়োলেন্স-নির্ভর সিনেমা হওয়াতেই। শুটিংয়ের শুরু থেকেই এ দুই সিনেমা যেন হাত ধরাধরি করে পাশাপাশি চলাচল করছে। গেল বছরের একেবারে শেষ মাস তথা ডিসেম্বরে এফডিসিতে শুরু হয় রাক্ষসের শুটিং। এরপর নতুন বছরের ৬ জানুয়ারি ঢাকার এফডিসিতে শুরু হয় প্রিন্সের শুটিং। ঢাকায় ১০ দিনের শুটিংয়ের পর ২৮ জনের

টিম নিয়ে ‘রাক্ষস’ টিম উড়াল দেয় শ্রীলঙ্কায়। সেখানে টানা ১৮ দিনের শুটিং শেষ করে। নির্মাতা মেহেদি হাসান হৃদয় বলেন, ‘ঢাকার পর আমরা শ্রীলঙ্কার মনোরম সব লোকেশনে শুটিং করি। শ্রীলঙ্কার পর আবার ফিরি ঢাকায়। গুরুত্বপূর্ণ কিছু অংশ শেষ করি। এখন রাক্ষসের গুরুত্বপূর্ণ দুটি গানের শুটিং করতে হয়েছে ভারতে। রাক্ষসের পর শ্রীলঙ্কায় উড়াল দেয় প্রিন্স টিমও। মূলত ভারতে ভিসা জটিলতার কারণে শ্রীলঙ্কায় যেতে হয়েছে প্রিন্স টিমের। সেখানে গুরুত্বপূর্ণ অংশের শুটিং শেষে ভিসা জটিলতা কাটলে প্রিন্স টিম উড়াল দেয় ভারতে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতায় প্রিন্সের শুটিং চলছিল টানা। এর মধ্যে সিনেমাটির শুটিং নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ঈদে আসবে কিনা, তা নিয়ে

প্রশ্ন জাগে। সে সময় পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, প্রিন্স ঈদেই আসবে। শেষ পর্যায়ে রাক্ষস ও প্রিন্স একই পর্যায়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে। দুই সিনেমার শুটিং টিম থেকে পাওয়া খবর থেকে জানা গেছে, রাক্ষসের দুটি গানের একটির শুটিং হয়েছে কাশ্মীরে। একটি সূত্রে জানা গেছে, প্রিন্সের রোমান্টিক একটি গানও কাশ্মীরে শুটিং হয়েছে। অন্যদিকে প্রিন্সের আইটেম গানের শুটিং হয়েছে মুম্বাইতে। কোরিওগ্রাফার আদিল শেখের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই গান। রাক্ষস সিনেমার আইটেম গানটিও একই সেটে একই কোরিওগ্রাফারের নির্মাণেই নির্মিত হচ্ছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও পরিচালকের নিশ্চিত মন্তব্য জানা যায়নি। শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল, ‘প্রিন্স’ নব্বই দশকের

ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। তবে এতে নব্বই দশকের ঢাকার গল্প থাকবে। সিনেমাটিতে শাকিবের সঙ্গে এতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখকে। ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ। যেখানে সিয়ামের বিপরীতে রয়েছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। তবে পুরোপুরি কাস্টিং লিস্ট এখনও জানানো হয়নি। পরিচালক জানিয়েছেন সিয়াম ছাড়াও সিনেমাটিতে আরও যারা অভিনয় করছেন, তাদের নাম জানার পর সবই চমকে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল