‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৪:৩৫ অপরাহ্ণ

‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৪:৩৫ 112 ভিউ
এবারের ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিনোদন জগতের ছোট ও বড়— দুই পর্দারই জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘দাগি’। এ সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। থ্রিলার ও রোমান্টিক ধাঁচের মিশেলের এ সিনেমাটিতে উঠে এসেছে প্রেম, ব্যর্থতা ও ভুলের মাসুল গোনার গল্প। দীর্ঘ দিনের সুপরিচিত ও স্বনামধন্য পরিচালক শিহাব শাহীন পরিচালিত 'দাগি' সিনেমাটি নিয়ে এখনো দর্শক উন্মাদনাও মন্দ নয় বলে জানিয়েছেন। সামাজিক মাধ্যমের নেটিজেনদের মাঝে এ সিনেমা নিয়ে বেশ আলোচনা দেখা গেছে। তারা অধিকাংশই বলছেন— আফরান নিশো ও শিহাব শাহীনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ এই ‘দাগি’। তবে শুধু দর্শকরাই নন, ‘দাগি’তে মজেছেন এ দেশের অভিনয়শিল্পী,

চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকসহ বিনোদন জগতের অনেকেই। এদের একজন হলেন— ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যদিও এখন আর তাকে ছোটপর্দার অভিনেত্রী বলা ঠিক হবে না। ইতোমধ্যে তিনি বড়পর্দায় অভিনয় করেছেন। সম্প্রতি ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন অভিনেত্রী। আর সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করে নিলেন মেহজাবীন। সেই সঙ্গে আপ্লুত হয়ে সিনেমার মূল কলাকুশলীদের প্রশংসাও করেন তিনি— পুরো টিমকে অনেক অভিনন্দন! আপনারা সত্যিই বিশেষ কিছু তৈরি করেছেন। অভিনেত্রী বলেন, দাগি শুধু একটি সিনেমা নয়; এটি একটি অভিজ্ঞতা। এটি এমন এক ধরনের সিনেমা, যা আপনাকে গল্প বলার গুরুত্বকে মনে করিয়ে দেবে। যাতে রয়েছে— শক্তিশালী প্লট, নানা চরিত্র ও দুর্দান্ত অভিনয়। আর

যদি আবেগে জড়িয়ে আপনার হৃদয়কে নাড়া দিতে চান, তাহলে হলে যান এবং দাগি দেখুন। সিনেমার মূলে নিশানের চরিত্রে অভিনয় করা আফরান নিশো প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— আফরান নিশো, কী অসাধারণ অভিনেতা। তিনি শুধু অভিনয়ই করেন না, নিজেই চরিত্র হয়ে ওঠেন। তিনি নিশানের চরিত্রে এতটাই আবেগ এনেছেন যে, আপনি তার অসহায়ত্বের প্রতিটি অংশ অনুভব না করে থাকতে পারবেন না। নিশো ভাইয়া সবসময়ই দুর্দান্ত বটে, কিন্তু এই অভিনয় ছিল অন্য লেভেলের। এমন পরিবর্তনে আমি গর্বিত না হয়ে পারছি না। 'দাগি' সিনেমার কেন্দ্রীয় নায়িকার চরিত্রে অভিনয় করা তমা মির্জা প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— তার অভিনয়ে একটি নীরব শক্তি রয়েছে, যা আকর্ষণ করে। তমা সবসময় শান্ত ও ধারাবাহিকতার

সঙ্গে থাকে। তার উপস্থিতি সেখানকার প্রতিটি দৃশ্যকে ভারি করে তুলেছে, সূক্ষ্মভাবে দর্শকদের মনোযোগ ধরে রেখেছে। আর অভিনেত্রী সুনেরাহ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন— সিনেমায় তাজা বাতাসের শ্বাস, অনায়াসে মনোমুগ্ধকর। আমি সত্যিই তার চরিত্রটির জন্য নিজেকে আগ্রহী করে তুলেছি। অন্যদিকে পরিচালক শিহাব শাহীন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একজন দক্ষ গল্পকার। 'দাগি'র গল্প, গতি ও আবেগের পার্টগুলোর ওপর তার কাজ ব্যাপক প্রতিভার প্রমাণ দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে