মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
একের পর এক বক্স অফিস রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলারটি এবার গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া এর প্রিক্যুয়েল ‘ধুরন্ধর’-এর লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে। সিনেমার নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টারের মাধ্যমে জানিয়েছেন যে, ‘ধুরন্ধর ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির প্রথম ১১ দিনে ১৩৬৫ কোটি রুপি আয় করেছে। ভারতের বাজারেও সিনেমাটির জয়যাত্রা অব্যাহত রয়েছে। প্রথম সপ্তাহে ৬৩৭ কোটি রুপি আয়ের পর, অষ্টম থেকে একাদশ দিনে যথাক্রমে ৫৩, ৪২, ৬৪ এবং ৭১ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে মুক্তির ১১তম দিন পর্যন্ত ভারতে এই সিনেমার নেট কালেকশন দাঁড়িয়েছে ৮৬৭ কোটি রুপি। কেবল ভারত নয়, বিদেশের

মাটিতেও ইতিহাস গড়েছে এই সিনেমা। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম ১০ দিনে প্রায় ২২.০১ মিলিয়ন ডলার আয় করে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পেয়েছে। দশম দিনে এই অঞ্চলের বক্স অফিসে বড় লাফ দেয় ছবিটি। এদিন প্রায় ২.৬ মিলিয়ন ডলার আয় করার মধ্য দিয়ে এটি আগের কিস্তি ‘ধুরন্ধর’ (২০.৬৫ মিলিয়ন ডলার) এবং দীর্ঘ ৯ বছর ধরে রাজত্ব করা ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (প্রায় ২২ মিলিয়ন ডলার)-এর রেকর্ড ভেঙে দিয়েছে। বিদেশের মাটিতে আয়ের এই রেকর্ড গড়ার পথে এটি আরও বেশ কিছু বিগ-বাজেটের ভারতীয় সিনেমাকে পেছনে ফেলেছে। এর মধ্যে রয়েছে বাহুবলী ২ (প্রায় ২২ মিলিয়ন ডলার), ধুরন্ধর (২০.৬৫ মিলিয়ন

ডলার), কল্কি ২৮৯৮ এডি (১৮.৫৭ মিলিয়ন ডলার), পাঠান (১৭.৪৯ মিলিয়ন ডলার) এর মতো সিনেমাগুলো। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট