শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। ফ্রান্সের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত নতুন সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’। এই চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়েই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করবেন মালিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ফ্রান্স টেলিভিশন এবং ব্রুট প্ল্যাটফর্মে। ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমাটি উদ্বোধনী প্রদর্শনীর পাশাপাশি একই দিনে ফ্রান্সজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। ফলে দর্শকেরা একযোগে সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন। পরিচালক পিয়ের সালভাদোরি তার স্বতন্ত্র কমেডি ও মানবিক গল্প বলার জন্য পরিচিত। এটি তার

১১তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস দেমুস্তিয়েসহ আরও অনেকেই। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বিংশ শতকের শুরুর দিকের প্যারিসকে কেন্দ্র করে। এতে দেখা যায়, স্ত্রীর মৃত্যুর পর এক প্রতিভাবান চিত্রশিল্পী গভীর হতাশা ও মদ্যপানে ডুবে গিয়ে সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন। পরে তিনি এক সংগ্রামী ভবিষ্যৎদ্রষ্টা নারীর সঙ্গে পরিচিত হন। যার মাধ্যমে মৃত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই রহস্যময় সম্পর্কের মধ্য দিয়ে গল্পে তৈরি হয় আবেগ, প্রতারণা ও প্রেমের জটিলতা। চিত্রনাট্যটি পিয়ের সালভাদোরি লিখেছেন বেঞ্জামিন শারবি ও বেনোয়া গ্রাফাঁর সঙ্গে যৌথভাবে। এটি নির্মিত হয়েছে রেবেকা জ্লতোভস্কি ও রবিন কামপিলোর একটি মূল ধারণা থেকে। ছবিটির প্রযোজনা করেছে লে ফিল্ম পেলেয়াস, প্রযোজক ফিলিপ

মারটিন। উল্লেখ্য, এবারের কান উৎসবের অফিসিয়াল সিলেকশন তালিকা ঘোষণা করা হবে ৯ এপ্রিল। আর ১২ থেকে ২৩ মে পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম আলোচিত এই চলচ্চিত্র উৎসব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপির পর এবার এনসিপিতে যোগ দিলেন পুরান ঢাকার কুখ্যাত চাঁদাবাজ ইসহাক সরকার মার্কিন দূতাবাসের জন্য বিশেষ স্বতন্ত্র পুলিশ ইউনিটঃ বুরকিনা ফাসো’র কাতারে বাংলাদেশ বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষমতা তলানিতে তিন বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের, ঘাটতি আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া ধানের নতুন দাম নির্ধারণ, হাওরে বোরো চাষিরা হতাশ ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময় অসামান্য প্রতিভা দিয়ে বিশ্বকাপ মাতাতে পারেন ফ্রান্সের অলিসে ইউনূস সরকারের “মার্কিন বাণিজ্য চুক্তি” বাতিল করাটাই বাংলাদেশের জাতীয় স্বার্থ এডিবির বার্ষিক প্রতিবেদন: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশে তালেবান নেটওয়ার্কের বিস্তার: কূটনীতির নামে উগ্রবাদী তৎপরতা, উদ্বেগ ও বিবিধ প্রশ্ন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে একদিনেই ছাত্রলীগের তিন মিছিল, উদ্দীপ্ত সারাদেশের নেতাকর্মীরা রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম