সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে সৃষ্ট শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে এবং সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চলবে স্পেশাল ট্রেন। শুক্রবার (৩ এপ্রিল) সিলেট-ঢাকা রুটে এই বিশেষ ট্রেন চলবে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে জানায়, গত বুধবার রাতে ওয়াগন দুর্ঘটনার ফলে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট ছেড়ে যেতে পারেনি। তা ছাড়া শুক্রবার কালনী এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ। এতে ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যা নিরসনেই এ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে সূত্র অনুযায়ী, বিশেষ এই স্পেশাল ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথিমধ্যে কেবল চারটি প্রধান স্টেশনে যাত্রা বিরতি দেবে। নির্ধারিত

সূচি অনুযায়ী ট্রেনটি সকাল ৯টা ২৭ মিনিটে কুলাউড়া, ১০টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল, ১০টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ এবং দুপুর ১টা ৩৩ মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশনে এবং দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি গন্তব্যস্থল ঢাকায় পৌঁছবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন