এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
ভারতের হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কালোবাজারির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হওয়ায় দেশটিতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী সিলিন্ডারগুলো কবরস্থানে মজুদ করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল বলে অভিযোগ উঠেছে।  ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা বৃহস্পতিবার(২ এপ্রিল) এক ব্রিফিংয়ে জানান, শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।  তিনি আরও বলেন, সম্প্রতি হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরে এক জায়গায় প্রায় ৪০০টি সিলিন্ডার

পাওয়া গেছে। সেখানে ১০ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সিলিন্ডার এবং অভিযুক্তদের ব্যবহৃত কিছু যানবাহনের মোট মূল্য প্রায় ২২ লাখ রুপি। প্রশাসনের ধারণা, সরবরাহ সংকটকে কেন্দ্র করে কৃত্রিম চাহিদা তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যেই এসব সিলিন্ডার গোপনে মজুত করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?