আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই অতিরিক্ত আমদানি ব্যয় বহনের নির্দেশনা দিয়ে একটি মন্ত্রীপর্যায়ের আদেশ জারি করেছেন। খবর দ্য টাইমস কুয়েতের। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে পণ্য আমদানির ক্ষেত্রে যেসব অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে, তা সরকার বহন করবে। এর লক্ষ্য হলো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং দাম স্থিতিশীল রাখা। কর্তৃপক্ষ জানায়, সমুদ্র, স্থল বা আকাশপথে সরবরাহ ব্যাহত হলে আমদানিকারকদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা তুলনামূলক ব্যয়বহুল। এই বাড়তি খরচই সরকার ভর্তুকি হিসেবে দেবে। এই সুবিধা মূলত অত্যাবশ্যকীয় পণ্যের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল,

ভোজ্যতেল, চিনি, হিমায়িত মুরগি, টমেটো পেস্ট, শিশু খাদ্য, গুঁড়ো দুধ, বোতলজাত পানি এবং বিভিন্ন ক্যানজাত খাদ্য। প্রয়োজনে বাজার পরিস্থিতি বিবেচনায় তালিকায় আরও পণ্য যুক্ত করার ক্ষমতাও মন্ত্রীর হাতে রাখা হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কুয়েত, যাতে খাদ্য সংকট বা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?