বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে ফাইনালের টিকিটের মূল্য প্রকাশের পর অনেকেই বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তবে মাঠে বসে সেই মহারণ উপভোগ করতে চাইলে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ। জানা গেছে, ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম রাখা হয়েছে প্রায় ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা, আর তৃতীয় ক্যাটাগরির টিকিটের মূল্য প্রায়

৫ লাখ ৩৯ হাজার টাকা। শুধু ফাইনালই নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলোর টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। এই নীতিকে সাধারণ সমর্থকদের জন্য বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে এই মূল্যনীতি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। বুধবার রাতে ফিফা গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট ছাড়ে। তবে এখনও নকআউট পর্বের টিকিট বিক্রি শুরু হয়নি। শুধু টিকিটের মূল্য নয়, বিক্রির পদ্ধতিও সমর্থকদের অসন্তোষের বড় কারণ হয়ে উঠেছে। লটারি পদ্ধতি এবং ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে বহু সমর্থক দীর্ঘ সময় অনলাইনে অপেক্ষা করেও টিকিট সংগ্রহ

করতে পারেননি। এছাড়া অনেক ব্যবহারকারী ভুল কিউ-তে চলে যাওয়া, সিস্টেম ত্রুটি, কিংবা সঠিক পেজে প্রবেশ করতে না পারার অভিযোগ তুলেছেন। এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিংকে ক্লিক করার পরও অনেক সমর্থক নির্ধারিত পেজে ঢুকতে পারেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট। আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না। তার ওপর হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে! এটা চরম বিশৃঙ্খলা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিটের দামও তুলনামূলকভাবে অনেক বেশি বলে জানা

গেছে। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা যত বাড়ছে, টিকিটের মূল্য ও বিক্রি ব্যবস্থাপনা নিয়ে বিতর্কও ততই তীব্র হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে বিশ্বকাপ কি ধীরে ধীরে সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)