ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে বর্তমানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সাম্প্রতিক এক ঘটনায় আবারও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে 'বেবি বাম্প'-এর কিছু ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই ছবি ঘিরে নেটিজেনদের মাঝে গুঞ্জন— এটি ১ এপ্রিল বা 'এপ্রিল ফুল' উপলক্ষ্যে কোনো প্র্যাঙ্ক বা নতুন কোনো প্রজেক্টের প্রচারের একটি অংশ হতে পারে।
এর আগে মৃত্যুর গুজব নিয়েও পুনম পাণ্ডে আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালের শুরুর দিকে তার জরায়ুমুখের ক্যানসারে মৃত্যুর একটি ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। পরে তিনি নিজেই ভিডিওবার্তায় জানিয়ে দেন যে, এই মরণব্যাধি সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি এই নাটকীয় প্রচারের পথ বেছে নেন।
সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি
পোস্ট করেছেন পুনম পাণ্ডে। উন্মুক্ত স্ফীতোদর, দুধের বোতল আর শিশুর ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন ১ এপ্রিলের আগেই এপ্রিল ফুল করে দিলেন পুনম পাণ্ডে। আবার নেটিজেনদের একাংশ তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা বা সন্তানের বাবা কে, সে বিষয়ে জানার আগ্রহটা ঠিক জিইয়ে রেখেছেন এ মডেল-অভিনেত্রী। বেবি বাম্পের ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এটি সত্যিই মজার প্র্যাঙ্ক নাকি লুকিয়ে অন্য কোনো কাহিনি? তার আগে এক নজরে দেখে নেওয়া যাক, পুনমকে ঘিরে তৈরি হওয়া বেশ কিছু বিতর্ক— ২০২৪ সাল। আচমকা অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবরে তোলপাড়
নেটপাড়া। অভিনেত্রীর টিমের তরফে সামাজিক মাধ্যমে মৃত্যুর খবর জানানো হয়। তিনি নাকি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ‘জীবন্ত’ পুনম! সামাজিক মাধ্যমে নিজের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছিলেন— ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি ক্যাম্পেনিং ছিল। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। এর আগে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে পুনম পাণ্ডে একটি ভিডিওবার্তায় ঘোষণা দিয়েছিলেন— ভারত জিতলে তিনি নগ্ন হবেন। সেই মন্তব্য তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু পুনমের সেই সাহসী সিদ্ধান্তকে প্রশ্রয় দেয়নি বিসিসিআই। অর্থাৎ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এছাড়া কয়েক বছর আগে পুনমের একটি গোপন ভিডিও ফাঁস
হয়েছিল সামাজিক মাধ্যমে। স্নানঘরের একটি ব্যক্তিগত মুহূর্ত তখন সবার হাতের মুঠোয় চলে আসে। স্নানের সময় পুনমের উদ্দাম নাচের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। অভিনেত্রী দাবি করে বলেছিলেন— সাবেক প্রেমিকই ব্যক্তিগত বিরোধের কারণে ভিডিওটিকে পণ্য বানিয়ে দিয়েছিলেন। ২০২০ সালে কোভিডের সময় লকডাউন ঘোষণা করা হয়। সেই সময় রাস্তায় বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা অবজ্ঞা করে স্বামী শ্যাম বম্বের সঙ্গে বাইরে বের হন তিনি। এর ফলে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে এবং সামাজিক মাধ্যমে চরম কটাক্ষের শিকার হন তিনি। উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুনম পাণ্ডে স্যাম বম্বের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। কিন্তু
বিয়ের পরই দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হুমকি—এমনকি শ্লীলতাহানির অভিযোগ আনেন। স্যাম বম্বে গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, স্বামীর সঙ্গে হাতাহাতির কারণে পুনম গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।