ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। অ্যামেরিকার লস অ্যাঞ্জেলসে ক্রিপ্টো ডট কম অ্যারেনায় রোববার(পহেলা ফেব্রুয়ারি) হয়ে গেল এ মর্যাদাপূর্ণ আসর।
এ বছর প্রধান বিভাগগুলোতে পুরস্কার জিতে মঞ্চ আলো করেছেন ব্যাড বানি, বিলি আইলিশ, লেডি গাগা, কেনড্রিক লামারের মতো সংগীতশিল্পীরা।
তবে এবারের আসর শুধু তারকাদের ঝলমলে উপস্থিতি ও জমকালো আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সারাদেশে চলমান ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস বিক্ষোভে সমর্থন জানিয়েছেন উপস্থিত তারকা শিল্পীরা।
এ বছর ‘ডেবি তিরাস মাস ফোটাস’ পুরস্কারের জন্য অ্যালবাম অব দ্য ইয়ারের খেতাব অর্জন করেছেন র্যাপার ব্যাড বানি।
পুরস্কারের গ্রহণের সময় মঞ্চে আইসের বিরুদ্ধে সরব হন পুয়ের্তো রিকান-অ্যামেরিকান এ গায়ক।
পুরস্কার হাতে নিয়ে বানি বলেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ জানানোর
আগে আমি বলতে চাই ‘আইস আউট।’ আমরা(অভিবাসী) বর্বর নই, পশু নই, ভিনগ্রহের প্রাণী নই, আমরা মানুষ, আমরা অ্যামেরিকান।‘’ তারপর অভিবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি এ সময় ঘৃণা না করা কঠিন, কেননা মাঝেমাঝে আমরা দূষিত হয়ে যাই।’ ওই সময় বানির বক্তব্যে সমর্থন জানিয়ে করতালি দিতে থাকেন উপস্থিত শিল্পী, সদস্যরা। একইভাবে পুরস্কার নেওয়ার সময় আইসের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সংগীতশিল্পী বিলি আইলিশ। এমনকি অশালীন ভাষায় আইসকে অপমান করতেও বাদ দেননি তিনি। অ্যামেরিকান এ গায়িকা বলেন, ‘পুরস্কার পেয়ে আমি কৃতজ্ঞ কিন্তু এ পরিস্থিতি আমাকে চুপ থাকতে দিচ্ছে না…চুরি করা জমিতে কেউ অভিবাসী নয়। এখন কি বলব বা কি করব, সেটা বোঝা সত্যিই কঠিন।‘ বিলি আরও বলেন, ‘আমাদের লড়াই
চালিয়ে যেতে হবে,কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের কণ্ঠস্বর, আমাদের মানুষ গুরুত্বপূর্ণ।’ সবশেষে তিনি বলেন, ‘‘পরিশেষে আমি যা বলতে চাই ‘ফাক আইস,’ দুঃখিত।