জাহেলি যুগে আরবের দীর্ঘতম যুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ September, ২০২৫

জাহেলি যুগে আরবের দীর্ঘতম যুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৫ |
ইসলাম আবির্ভাবের আগে আরবের সামাজিক অবস্থা ছিল শোচনীয়। ক্ষুদ্র কোনো ঘটনা কেন্দ্র করেও বেধে যেত দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ। জাহেলি আরবের এমন একটি যুদ্ধের নাম ‘বাসুস যুদ্ধ’। ইসলাম-পূর্ব যুগে সংঘটিত এ যুদ্ধ ছিল আরব গোত্রগুলোর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ও ভয়াবহ সংঘাত, যা টানা ৪০ বছর ধরে চলে। এ যুদ্ধ মূলত সংঘটিত হয়েছিল বকর গোত্র ও তাগলিব ইবনে রাবিআহ গোত্রের মধ্যে। যুদ্ধের সূত্রপাত ঘটে তাগলিব গোত্রের প্রধান কুলাইব ইবনে রাবিআহকে কেন্দ্র করে। কুলাইব ছিলেন প্রভাবশালী ও মর্যাদাবান শাসক। তার স্ত্রী ছিলেন জালিলা বিনতে মুররাহ, যার বংশধারা বকর গোত্রের সঙ্গে সম্পৃক্ত। একদিন কুলাইব স্ত্রী জলিলাকে জিজ্ঞেস করেন, ‘আরবদের মধ্যে কি এমন কেউ আছে,

যার মর্যাদা আমার চেয়ে বেশি?’ জলিলা অকপটে জবাব দেন, ‘হ্যাঁ, আমার ভাই জাসসাস ও হাম্মাম।’ স্ত্রীর এ জবাবে কুলাইব প্রচণ্ড ক্ষুব্ধ হন। ক্রোধে তিনি ধনুক হাতে বাইরে বেরিয়ে আসেন এবং দেখতে পান যে, বাসুসের একটি উট তার নিষিদ্ধ জমিতে চরছে। হঠাৎ তিনি উটটিকে হত্যা করেন। উট হত্যার খবর ছড়িয়ে পড়লে বাসুস ক্ষুব্ধ ও শোকাহত হয়ে তার ভাগ্নে জাসসাস ইবনে মুরাহর কাছে ধরনা দেন। তিনি জাসসাসকে প্রতিশোধ নিতে অনুরোধ করেন। জাসসাসও প্রতিশ্রুতি দেন, ‘আমি উটের বাচ্চা নয়, উটের চেয়েও বড় কিছু হত্যা করব।’ অতঃপর জাসসাস তার সঙ্গী আমর মুজদালিফকে নিয়ে কুলাইবের সামনে হাজির হন। প্রথমে তিনি কুলাইবকে বাসুসের উট হত্যার জন্য ভর্ৎসনা

করেন। কিন্তু কুলাইব নীরব থাকেন। একপর্যায়ে জাসসাস বর্শা হাতে আক্রমণ করে কুলাইবকে হত্যা করে বসে। এই হত্যাকাণ্ড দুই গোত্রের মধ্যে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করে। এ যুদ্ধ ইতিহাসে ‘বাসুস যুদ্ধ’ নামে পরিচিত হয়। কারণ, বাসুস বিনতে মানকার ছিলেন জাসসাসের খালা, যিনি তার ক্রন্দন, আহাজারি ও কবিতার মাধ্যমে প্রতিশোধের দাবিকে আরও উসকে দিয়েছিলেন। বলা হয়, তার আর্তনাদ ও অভিশাপই গোত্রদ্বয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, যা পরবর্তী চার দশক ধরে নেভেনি। কুলাইব হত্যার পর বকর ও তাগলিব গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। ৪০ বছর ধরে এ দুই শক্তিশালী গোত্র একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। এ সময়ে দফায় দফায় ছয়টি বড় যুদ্ধ

সংঘটিত হয়। এসব দীর্ঘ যুদ্ধ অসংখ্য প্রাণহানি, ধ্বংস ও সামাজিক বিপর্যয় ডেকে আনে। গোত্রদ্বয়ের মধ্যে প্রতিশোধ ও প্রতিদ্বন্দ্বিতা এতটাই গভীর হয়েছিল যে, প্রজন্মের পর প্রজন্ম এর ক্ষত বহন করেছে। অবশেষে হালাক আল-লামার নামে পরিচিত চূড়ান্ত যুদ্ধের পর হিরার রাজা মুন্দির ইবনে মাআসসামারের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি সম্পাদিত হয়। কিছু বর্ণনায় উল্লেখ আছে যে, এ মীমাংসায় মধ্যস্থতা করেছিলেন হারিস ইবনে আমর কিন্দি। এভাবেই আরব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে। বাসুস যুদ্ধ গোটা আরব সমাজে প্রতিশোধের সংস্কৃতি ও গোত্রীয় মর্যাদাবোধের ভয়াবহতা তুলে ধরে। একটি উট হত্যার মতো তুচ্ছ ঘটনা কীভাবে চার দশকের রক্তপাত ডেকে আনতে পারে, তারই শিক্ষণীয় উদাহরণ। ইতিহাসের এ

অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, প্রতিহিংসা ও গোঁড়ামি সমাজে শুধু ধ্বংসই বয়ে আনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে