বাংলাদেশে হাম মহামারি: কেনো এত সংক্রমণ, এত মৃত্যু? – ইউ এস বাংলা নিউজ




হাসান মোরশেদ
আপডেটঃ ৬ জুন, ২০২৬

বাংলাদেশে হাম মহামারি: কেনো এত সংক্রমণ, এত মৃত্যু?

হাসান মোরশেদ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস। দেশটিতে হামের প্রথম ডোজ টিকা পায় মাত্র ৪২ শতাংশ শিশু, ২০২৫ সালে আক্রান্তের হার ছিল প্রতি দশ লাখে ৮২৪ জন। আফগানিস্তানে কয়েক দশকের যুদ্ধ-অরাজকতায় টিকার হার ৫৯ শতাংশ, আক্রান্তের হার দশ লাখে ৪৪১। চাদে টিকার হার ৬৭ শতাংশ, দক্ষিণ সুদানে ৭২ শতাংশ। এই দেশগুলোতে হামের প্রাদুর্ভাব কেউ অবাক হয়ে দেখে না, কারণ বছরের পর বছর ধরে টিকা না পাওয়া শিশুর সংখ্যা জমতে জমতে একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটে। এবার বাংলাদেশের দিকে তাকান। ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে হামের প্রথম ডোজ টিকার হার ছিল ৯৭ শতাংশ, দ্বিতীয় ডোজ ৯৩ শতাংশ। ভারত, পাকিস্তান,

মিয়ানমার, এমনকি বহু ইউরোপীয় দেশের চেয়েও ভালো। দক্ষিণ এশিয়ায় শুধু ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে ছিল। ২০২৪ সালে গোটা বছরে বাংলাদেশে হামে আক্রান্ত হয়েছিল মাত্র ২৪৭ জন, প্রতি দশ লাখে ১.৪ জন। সংখ্যাটা এত ছোট যে পরিসংখ্যানের গ্রাফে চোখেও পড়ে না। ২০২৬ সালে সেই বাংলাদেশেই আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রতি দশ লাখে আক্রান্ত ৪৪৮ জন। মাত্র দুই বছরে সংক্রমণ বেড়েছে ৩১১ গুণ। যে দেশ ২০২৪ পর্যন্ত আফগানিস্তান বা চাদের চেয়ে অনেক ভালো অবস্থায় ছিল, সেই দেশ এখন তাদের সমান বা কাছাকাছি সংক্রমণের মধ্যে আছে। আর মৃত্যুর হিসাবে বাংলাদেশ এই দেশগুলোর চেয়েও এগিয়ে। মারা গেছে ৬১০-এরও বেশি মানুষ, প্রায় সবাই

পাঁচ বছরের নিচের শিশু। মৃত্যুহার প্রায় শূন্য দশমিক আট শতাংশ(আফগানিস্তানে শূন্য দশমিক ছয় শতাংশ), উন্নত দেশে যেটা শূন্য দশমিক এক শতাংশের নিচে থাকে। আর অনেক বিশেষজ্ঞের মতে সরকারি হিসাবে মৃত্যু কম দেখানো হচ্ছে, বাস্তব সংখ্যা আরো বেশি। কাছাকাছি পরিমান সংক্রমণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের মৃত্যুর পরিমান এতো বেশী- কারন জনঘনত্ব । বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশগুলোর একটি, প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ৩১৯ জন। তুলনায় আফগানিস্তানে মাত্র ৬০, চাদে ১৫। হাম এমনিতেই ভয়ংকর সংক্রামক, একজন আক্রান্ত ব্যক্তি সুরক্ষাহীন পরিবেশে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারেন। এই ঘনত্বে সংক্রমণ শুরু হলে দ্রুত থামানো না গেলে যা হওয়ার তাই হয়। তাহলে বাংলাদেশের আজকের পরিস্থিতির

জন্য কারন দুটিঃ এক। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর বাংলাদেশের টিকাদান কর্মসূচি কার্যত অচল হয়ে পড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ পদ শূন্য থাকে, টিকা কেনার প্রক্রিয়া আটকে যায়। সেপ্টেম্বর ২০২৪ থেকেই টিকার ঘাটতি দেখা দেয়। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার টিকা সরবরাহের মূল কাঠামো বাতিল করে দেয়, নতুন ব্যবস্থা তৈরিতে মাস কেটে যায়। কেন্দ্রীয় মজুদ শূন্যে নামে। প্রতি চার বছর অন্তর যে বিশেষ হাম-রুবেলা ক্যাম্পেইন হওয়ার কথা, সেটি ২০২৪ সালেও হয়নি। UNICEF, WHO, দেশের জনস্বাস্থ্যবিদরা বারবার সতর্ক করেছিলেন। কেউ কানে তোলেনি। টিকা পৃথিবীতে ছিল, টাকা ছিল, লোকবল ছিল। শুধু ছিল না সিদ্ধান্ত নেওয়ার সদিচ্ছা। সরকার সরাসরি টিকা কিনবে নাকি UNICEF-এর মাধ্যমে কিনবে, এই

আমলাতান্ত্রিক টানাপোড়েনে মাস কেটেছে। সেই ফাঁকে অরক্ষিত শিশুর সংখ্যা জমতে থেকেছে। দুই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া সরকার পরিস্থিতিকে যথেষ্ট গুরুত্বের সাথে নেয়নি। হাসপাতালগুলো প্রস্তুত ছিল না। কুমিল্লা মেডিকেলে ৪০ শয্যার বিপরীতে ভর্তি হয়েছিল ১৬৪ শিশু। ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ চালু হয়েছে একটি শিশুর মৃত্যুর পরে। স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন, “একটি বাচ্চা মারা যাওয়ার পরপরই আমরা আইসিইউর ব্যবস্থা করেছি।” অর্থাৎ ব্যবস্থা এসেছে লাশের পরে, লাশ ঠেকানোর আগে নয়। গল্পটা আসলে খুব সহজ। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বছরের পর বছর টিকা না দিতে পেরে যে সংকট তৈরি হয়েছে, বাংলাদেশ মাত্র এক বছরের রাজনৈতিক অব্যবস্থাপনায় সেই একই জায়গায় পৌঁছে গেছে। আর জনঘনত্বকে বিবেচনায় নিয়ে সংক্রমণ

ঠেকানোর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, সেটাই মৃত্যুর সংখ্যাকে ওই দেশগুলোর চেয়েও বেশি করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন