স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ June, ২০২৬

স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ June, ২০২৬ |
শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় ধরনের চাপের মুখে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম নেমে এসেছে গত সাত মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি। এর ফলে ২০১৩ সালের পর এবারই প্রথম এক প্রান্তিকে (তিন মাসে) স্বর্ণের বাজারে সবচেয়ে বড় মূল্যপতন দেখা গেছে। খবর রয়টার্সের। আন্তর্জাতিক বাজারে আজ স্পট গোল্ড বা কাঁচা স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২২ দশমিক ২৯ ডলারে লেনদেন হয়েছে, যা গত নভেম্বর ২০২৫-এর পর সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি। চলতি মাসে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে, যা টানা চতুর্থ

মাসিক পতন। একই সঙ্গে ২০২৪ সালের পর এটি স্বর্ণের প্রথম ত্রৈমাসিক লোকসান এবং গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ত্রৈমাসিক মূল্যপতন। স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেনের মতে, স্বর্ণের বর্তমান মূল্যপতন বাজারের দুর্বল মনোভাবেরই প্রতিফলন। তিনি বলেন, এখন সামান্য দাম বাড়লেই বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন, যা গত কয়েক বছরের প্রবণতার সম্পূর্ণ বিপরীত। তার মতে, বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল হয়েছে— এমন ধারণা পেতে হলে প্রতি আউন্স মূল্যকে প্রথমে ৪ হাজার ১০০ ডলারের সীমা অতিক্রম করতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় চলতি বছরে যুক্তরাষ্ট্রে সুদহার কমার যে প্রত্যাশা ছিল, তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের

সুদহার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৬৪ শতাংশ। সাধারণত মূল্যস্ফীতি বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। তবে সুদহার বাড়ার সম্ভাবনায় এখন লভ্যাংশহীন স্বর্ণের পরিবর্তে শক্তিশালী মার্কিন ডলারের দিকেই বেশি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও টানা চাপ অব্যাহত রয়েছে। আজ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ০.৬ শতাংশ বেড়ে ৫৮ দশমিক ৬৪ ডলারে, প্ল্যাটিনাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭৭ দশমিক ১৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.০৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৬ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনার খবর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলেছে। এর জেরে বিশ্ব তেলের বাজার ২০২০ সালের পর

সবচেয়ে বড় ত্রৈমাসিক ধসের মুখোমুখি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান