একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৬

একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৬ |
চলছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের লড়াই। গ্রুপ পর্বে শেষ করে নকআউট পর্বে শুরু। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে জার্মানির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জার্মানি। আর টাইব্রেকারে হেরে বিদায় নিলেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলটির এমন অপ্রত্যাশিত ও ঐতিহাসিক বিদায়ের পর বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো মন ভেঙে গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ারও। তবে প্রিয় দলের এই চরম ভরাডুবিতেও জার্মানির প্রতি নিজের আজীবন আনুগত্য ও ভালোবাসার কথা

প্রকাশ করেছেন অভিনেত্রী। প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির টাইব্রেকারে পরাজয়ের পর সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের গায়ে জড়ানো জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করে নেন স্পর্শিয়া। সেখানে দেখা যায়, জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে স্মিত হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। তবে ছবির ক্যাপশনে প্রিয় দলের খেলায় ক্ষোভ ও অভিমান ঝরে পড়েছে এ তারকার। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন— ‘হারও, ভালো খেলে হারও? হারও, বড় টিমের কাছে হারও? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবু আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’ তিনি বলেন, একদিন এ জার্মানি দল তাদের আগের

গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন